News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

মেলাঘরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়৷ রবিবার সকালে মেলাঘরের অন্তর্গত শিবনগর এলাকার বাসিন্দারা স্থানীয় দুর্গামণ্ডপের সামনে এক যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান৷ সঙ্গে সঙ্গে তারা স্থানীয় মেলাঘর থানায় খবর দেন৷

খবর পেয়ে সোনামুড়ার এসডিপিও শৌভিক দে-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়ঊপুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শিবনগর এলাকার বাসিন্দা প্রকাশ ঘোষের বছর ৩৫-এর ছেলে শঙ্কর ঘোষঊ প্রথামিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ণ রয়েছেঊ পুলিশ অফিসার শৌভিক দে-র কথায়, মাথায় তাজা রক্ত রয়েছে৷ তা দেখে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের ধারণা মাথায় আঘাত করে শঙ্করকে খুন করা হয়েছে৷ এদিকে শঙ্করের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top