News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নত চিন্তা নিয়ে সমাজ কল্যাণে কাজ করতে শ্রমিকদের আহ্বান জানালেন মানিক সরকার
Image

উন্নত চিন্তা নিয়ে সমাজ কল্যাণে কাজ করতে শ্রমিকদের আহ্বান জানালেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ উন্নত চিন্তা চেতনা ও মানসিকতা নিয়ে সমাজকল্যানে কাজ করার জন্য শ্রমিক শ্রেণির প্রতি আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার সিআইটিইউ অফিসে ত্রিপুরা মোটর, শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কাস ইউনিয়নের আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানিয়েছেন৷


রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বামপন্থী সংগঠন গুলি রক্তদান সহ নানা সামাজিক কাজকর্মে এগিয়ে আসার চেষ্টা করলেও নানা প্রতিবন্ধকতায় তা অনেকক্ষেত্রেই বাধাপ্রপ্ত হয়েছে৷ পরিবর্তিত পরিস্থিতিতেও ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কাস ইউনিয়ন রবিবার সিট্যু রাজ্য কার্যালয়ে সংগঠিত করল রক্তদান শিবির৷ সকাল থেকে রাত পর্যন্ত যারা স্টিয়ারিং ধরে জীবন জীবিকা নির্বাহ করে তারাও পদের সামাজিক দায়বদ্ধতার কথা সমাজের সামনে তলে ধরতেই এ ধরনের সামাজিক কাজকর্মে শামিল হয়েছে৷ সরকার পরিবর্তনের পর সিট্যু অন্তর্ভক্ত এই সংগঠন এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করে৷ তাতে ব্যাপক সাড়াও মিলেছে৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবিরের উদ্বোধন করেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিট্যুর রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মানিক সরকার বলেন, পরিবর্তিত পরিস্থিতিতেও জনকল্যানে মানসিক দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করতে হবে৷

শুধু রক্তদান শিবির হন, একই সঙ্গে মরনোত্তর চক্ষুদান ও মরনোত্তর দেহ দান শিবির সংগঠিত করার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, শ্রমিক শ্রেণী যদি শুধু নিজেদের শোষণমূক্ত করার চিন্তা ভাবনা করে আন্দোলন সংগঠিত করে তা হলে সেই আন্দোলন পরিপূর্নতা লাভ করবে না৷ সমাজের সব অংশের মানুষকে শোষণ, নির্যাতন, অত্যাচার থেকে মুক্ত করতে সাহায্য করতে আন্দোলন করতে হবে৷ শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষ যারা তাদেরকে শোষন মুক্ত করতে সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে৷ তিনি বলেন, এই সংগ্রাম শোষণ মুক্ত সমাজ গঠনের সংগ্রাম৷ এই লড়াই ভোটের লড়াই নয়৷ সে কারণেই শ্রমিক শ্রেণিকে উন্নত মানসিকতা নিয়ে কাজ করতে হবে৷ রক্তদান শিবিকরে কেন্দ্র করে মোটর শ্রমিকদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক কাজ কর্মে সংগঠন উদ্যোগ নিচ্ছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top