News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কারবারকে ঘিরে জনতা ও পুলিশে খন্ডযুদ্ধ, ওসি-সহ আহত তিন
Image

নেশা কারবারকে ঘিরে জনতা ও পুলিশে খন্ডযুদ্ধ, ওসি-সহ আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷  গণধোলাইয়ের হাত নেশাকারবারিদের রক্ষা করে নিজেদের হেফাজতে নিতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেঁধেছে  খোয়াই জেলার কল্যাণপুরে৷ এতে ক্রুদ্ধ গ্রামবাসীর আক্রমণে কল্যাণপুর থানার ওসি-সহ তিন পুলিশ কর্মী আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে ওসি সন্তোষ শীলের আঘাত গুরুতর বলে জানা গেছে৷

কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে, বিনয় চৌমুহনি এলাকায় দীর্ঘদিন ধরে নেশা সামগ্রীর কারবার চলছিল৷ নেশার কবলে পড়ে স্থানীয় যুবকরা বিপথে চালিত হচ্ছে৷ ওই এলাকার বাসিন্দা অমরেশ দেববর্মার নিজ বাড়িতেই নেশা সামগ্রী বিক্রি করতেন৷ পুলিশের বক্তব্য, দীর্ঘদিন ধরে নেশার কারবারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন৷ তাঁরা অমরেশ দেববর্মাকে হাতেনাতে পাকড়াও করার সুযোগ খুঁজছিলেন৷পুলিশের কথায়, আজ দুপুরে নেশা সামগ্রী বিক্রি করার সময় গ্রামবাসী অমরেশ দেববর্মার বাড়িতে চড়াও হন৷ ওই সময় বিনয় দেববর্মা নামের এক যুবক তার কাছ থেকে নেশা সামগ্রী কিনছিল৷ পুলিশ জানিয়েছে, অমরেশ এবং বিনয়ের সাথে প্রথমে গ্রামবাসীর বাকবিতণ্ডা শুরু হয়৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী উত্তেজিত হয়ে অমরেশ দেববর্মাকে মারধর শুরু করেন৷

বিনয় চৌমুহনিতে গণ্ডগোল হচ্ছে খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ছুটে যায় এবং উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে অমরেশ দেববর্মাকে ছাড়ানোর চেষ্টা করে৷ এতে গ্রামবাসীরা পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ইট, পাটকেল ছুঁড়তে শুরু করেন৷ পুলিশ জানিয়েছে, গ্রামবাসীরা লাঠি নিয়েও পুলিশের উপর আক্রমণ করেছে৷ পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত পুলিশ পাঠানোর জন্য বার্তা পাঠানো হয়৷

খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে অবস্থার উন্নতি হয়৷ পুরো এলাকা পুলিশ টিএসআর বাহিনী দিয়ে মোড়ে দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ পুলিশ অমরেশ দেববর্মা এবং বিনয় দেববর্মাকে গ্রেফতার করেছে৷ এনডিপিএস ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে,  গ্রামবাসীদের আক্রমণে কল্যাণপুর থানার ওসি সন্তোষ শীল-সহ তিন পুলিশ কর্মী আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে৷ কল্যাণপুর থানার ওসি সন্তোষ শীলের আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ অন্যদিকে, প্রসেনজিত নামে আরও এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছে৷ তার অবস্থা সংকটজনক হওয়ায়ে তাকে কল্যাণপুর থেকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা বিপদমুক্ত নয়৷

এদিনের ঘটনায় পুলিশ স্বতপ্রণোদিত একটি মামলা নিয়েছে৷ মামলায় হাতে নিয়েই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীদের উপর হামলার৷ এদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর টহল দিচ্ছে৷ পুলিশের পদস্থ আধিকারীকরা ঘটনার দিকে নজর রেখে চলেছেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top