News Flash

  • Home
  • Uncategorized
  • দলের মধ্যে রয়েছে বিভীষণ, দু মাস পর ব্যবস্থা : বিপ্লব দেব
Image

দলের মধ্যে রয়েছে বিভীষণ, দু মাস পর ব্যবস্থা : বিপ্লব দেব

আগরতলা, ১৭ মে (হি.স.) : দলের মধ্যেই রয়েছে ষড়যন্ত্রকারী ও বিভীষণ। এঁরা রাজ্যবাসীর ক্ষতি করছেন, বদনাম করছেন গোটা দলের। আভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেবের। শুক্রবার সাংবাদিকদের কাছে এই বিস্ফোরক অভিযোগ করেছেন।

মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘কী আর বলা যাবে, নিজের দলের ভিতরেই রয়েছে ষড়যন্ত্রকারী, তবে আজ আমি ঘোষণা করে বলছি ষড়যন্ত্রকারী ও বিভীষণদের বিরুদ্ধে আগামী দু মাসের মধ্যে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তখনই সব কিছু জনগণের সামনে তুলে ধরা হবে।’ এমন-কি ‘ষড়যন্ত্রকারী’দের কোথাও রাখা হবে না বলেও আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিপ্লব দেব। বলেন, এই-সব ষড়যন্ত্রকারী এবং বিভীষণেরা রাজ্যের সুনাম ক্ষুণ্ণ করছে। সরকার, সরকারি কর্মচারী এমন-কি সাংবাদিকদের নামে এঁরা কুৎসা রটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শুধু সরকার নয়, জনগণের সামনে তাঁদের বিষয়ে তুলে ধরলে জনতা নিজেরাই এঁদের বিচার করবেন বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের আজকরে এই অভিযোগের খবর চাউর হলে রাজ্য জুড়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top