News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর : পুলওয়ামায় এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী, পাল্টা হামলায় শহিদ সেনা জওয়ান
Image

ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর : পুলওয়ামায় এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী, পাল্টা হামলায় শহিদ সেনা জওয়ান

শ্রীনগর, ১৬ মে (হি.স): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ডালিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। তবে, দুঃসংবাদ হল-জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশের উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ডালিপোরা এলাকায় অবস্থিত একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর থেকেই সন্দেহজনক ওই বাড়ি এবং সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিশানা করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা।

এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘন্টাখানেকের বেশি সময় ধরে গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। গুলির লড়াই চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় শহিদ হয়েছেন একজন জওয়ান। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top