News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি ফেরার পথে অসমের কলকলিঘাট রেলস্টেশনে নিখোঁজ রাজ্যের যাত্রী
Image

বাড়ি ফেরার পথে অসমের কলকলিঘাট রেলস্টেশনে নিখোঁজ রাজ্যের যাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ অসমের শিলচর থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে করিমগঞ্জ জেলার অন্তর্গত কলকলিঘাট রেলস্টেশন থেকে ত্রিপুরার এক বাসিন্দা নিখোঁজ হয়েছেন৷ গত ৬ মে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার বড়মাছড়া কলইপাড়ার বাসিন্দা চন্দন ভৌমিক (৪০) অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত কলকলিঘাট স্টেশন থেকে নিখোঁজ হয়েছিলেন৷ এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি ৷ চন্দনের স্ত্রী দগনিতা কলই অসমের বারইগ্রাম জংশনে অবস্থিত জিআরপি থানায় নিখোঁজ ডায়েরি করেছেন৷ পাশাপাশি তেলিয়ামুড়া থানাষও একটি নিখোঁজ ডায়েরি করেছেন তিনি ৷এ-বিষয়ে দগনিতা কলই জানিয়েছেন, তাঁর স্বামী চন্দন ভৌমিক তাঁর ঘাড়ের চিকিৎসার জন্য তাঁরা শিলচর গিয়েছিলেন ৷ সাথে মহিলার শ্বশুর এবং দাদি-শাশুড়িও ছিলেন ৷

স্বামীর চিকিৎসা শেষ হওয়ার পর বাড়ি ফেরার জন্য গত ৬ মে শিলচর থেকে ধর্মনগরগামী প্যাসেঞ্জার ট্রেনে ওঠেন তাঁরা ৷ রাত দশটা নাগাদ ট্রেনটি অসমের কলকলিঘাট স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়ায়৷ দীর্ঘ সময় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় তাঁর স্বামী চন্দন ভৌমিক ট্রেন থেকে নামেন ৷ দগনিতা কলই বলেন, আমরা ভেবেছিলাম ট্রেনে বসে থেকে বিরক্ত হয়ে যাওয়ায় স্টেশনে কিছুক্ষণ হাঁটার জন্য আমার স্বামী নেমেছিলেন ৷ কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ার পরও তিনি না আসায় চিন্তা হয়৷ তবে আমাদের মনে হয়েছিল অন্য কামরায় উঠেছেন তিনি ৷ কিন্তু ধর্মনগরে পৌঁছনোর পর অনেক খোঁজাখুজি করে তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি ৷দগনিতা জানান, ওইদিনের পর থেকে একাধিক স্থানে স্বামীর খোঁজ করেছি ৷ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সমস্ত জায়গায় খুঁজেছি ৷ কিন্তু কোথাও তাঁকে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছি ৷ তিনি জানান, করিমগঞ্জের বারইগ্রাম জিআরপি থানায় স্বামীর বিবরণ দিয়ে নিখোঁজ ডায়েরি করেছি ৷ পাশাপাশি তেলিয়ামুড়া থানাষও একটি ডায়েরি করেছি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top