News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ মামলা : ইডি-র দফতরে হাজিরা দিলেন চন্দা কোচার
Image

আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ মামলা : ইডি-র দফতরে হাজিরা দিলেন চন্দা কোচার

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন-এর ৩,২৫০ কোটি টাকার ঋণ মামলায় ইতিমধ্যেই এফআইআর রুজু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| এছাড়াও চলতি বছরের জানুয়ারি মাসে মুম্বইয়ের সদর দফতর এবং ঔরাঙ্গাবাদের অফিসে তল্লাশি অভিযান চালান সিবিআই গোয়েন্দারা| সিবিআই-এর পর এবার আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ মামলায় অতি তত্পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| আইসিআইসিআই-ভিডিওকন ঋণ মামলায় সোমবার ইডি-র দফতরে হাজিরা দিলেন আইসিআইসিআইসি ব্যাঙ্ক-এর প্রাক্তন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টের (এমডি) চন্দা কোচার| চন্দা ছাড়াও তাঁর স্বামী দীপক কোচারকেও হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি| ইডি সূত্রের খবর, এদিন আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ মামলায় জেরা করা হবে চন্দা কোচারকে| পাশাপাশি তাঁর বয়ানও রেকর্ড করা হবে|

প্রসঙ্গত, ২০১২ সালে আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩,২৫০ কোটি টাকা ঋণ পেয়েছিল ভিডিওকন গ্রুপ| অভিযোগ, এরপরই ভিডিওকন প্রোমোটার বেণুগোপাল ধুত নুপাওয়ার সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন| ২০১৮ সালের মার্চ মাসে ভিডিওকন প্রোমোটার বেণুগোপাল ধুত, দীপক কোচার এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের প্রাথমিক তদন্ত রিপোর্ট দায়ের করেছিল সিবিআই| বিতর্কে নাম জ়ডানোর পরই ২০১৮ সালের অক্টোবর মাসে আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও পদ থেকে অবসর নেন চন্দা কোচার| তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছিলেন সন্দীপ বক্সী| চন্দা কোচারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিয়মের বাইরে গিয়ে ভিডিওকনকে ঋণ পাইয়ে দেন, কারণ ওই সংস্থা তাঁর স্বামীর সংস্থায় বিনিয়োগ করেছিল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top