News Flash

  • Home
  • Uncategorized
  • ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড ওডিশা : মৃতের সংখ্যা বেড়ে ৬৪, বিদ্যুৎ ও জলের সঙ্কট অব্যাহত
Image

ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড ওডিশা : মৃতের সংখ্যা বেড়ে ৬৪, বিদ্যুৎ ও জলের সঙ্কট অব্যাহত

ভুবনেশ্বর, ১৩ মে (হি.স.): ঘূর্ণিঝড় ‘ফণী’-র তাণ্ডবের পর কেটে গিয়েছে বহুদিন| অথচ এখনও স্বাভাবিক ছন্দে ফিরত পারল না ওডিশা| বিদু্যত্ ও জলের সঙ্কটের পাশাপাশি ওডিশায় মৃতের সংখ্যাও ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে| ওডিশা প্রশাসন সূত্রের খবর, ওডিশায় এখনও পর্যন্ত ‘ফণী’-র তাণ্ডবে ৬৪ জনের মৃত্যু হয়েছে| শুধুমাত্র পুরীতেই ৩৯ জনের মৃত্যু হয়েছে, কেন্দ্রাপাড়ায় প্রাণ হারিয়েছেন ৩ জন, ময়ূরভঞ্জে মৃতের সংখ্যা ৪, জাজপুরে ঘূর্ণিঝড়ের বলি হয়েছেন ৩ জন, কটকে ৬ জনের মৃত্যু হয়েছে এবং খোর্দ্ধায় ৯ জনের মৃত্যু হয়েছে|

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’-র তাণ্ডবে ওডিশার ১৪টি জেলার প্রায় ১.৬৪ কোটি মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন| ওডিশায়  পানীয় জল ও বিদ্যুৎ সঙ্কট এখনও অব্যাহত রয়েছে| পানীয় জলের অভাবে  মানুষজনের মধ্যে হাহাকার পড়ে গিয়েছে| এছাড়াও বিস্তীর্ণ এলাকায় এখনও বিদু্যত্ নেই| ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যেই জানিয়েছেন, ‘ফণী’-র তাণ্ডবে যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে বানিয়ে দেওয়া হবে|

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ ওডিশা উপকূলের কাছে পুরীতে আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী| পুরী, ভুবনেশ্বর ও গঞ্জাম-সহ ওডিশার উপকূলবর্তী জেলাগুলিতে তাণ্ডব চালায় ‘ফণী’| ভুবনেশ্বরে ভেঙে পড়ে প্রচুর গাছ| ওডিশায় তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিল ‘ফণী’|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top