News Flash

  • Home
  • Uncategorized
  • ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষে ভোট পড়ল ৫৯.৭০ শতাংশ
Image

ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষে ভোট পড়ল ৫৯.৭০ শতাংশ

নয়াদিল্লি, ১২ মে (হি. স.) : শেষ হল সপ্তদশ সাধারণ নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। রবিবার দেশের সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এদিন ভোটগ্রহণ শেষে সন্ধে ছটা পর্যন্ত ভোট পড়েছে মোটের ওপর ৫৯.৭০ শতাংশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশান্তির খবর থাকলেও ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্বে সবচেয়ে বেশি ভোট পড়েছে এরাজ্যেই। সন্ধে ছটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৮০.১৩ শতাংশ।


ষষ্ঠ দফায় রবিবাসরীয় ভোটগ্রহণ পর্ব শেষে দেশ জুড়ে সন্ধে ছটা পর্যন্ত ভোট পড়েছে মোটের ওপর ৫৯.৭০ শতাংশ। বিকেল তিনটে পর্যন্ত বিহারের আটটি আসনে ভোট পড়েছে ৫৫.০৪ শতাংশ, রাজধানী দিল্লির সাতটি আসনে ভোট পড়েছে ৫৫.৪৪ শতাংশ, ঝাড়খণ্ডের চারটি আসনে ভোট পড়েছে ৬৪.৪৬ শতাংশ, মধ্যপ্রদেশের আটটি আসনে ভোট পড়েছে ৬০.১২ শতাংশ, হরিয়ানার দশটি আসনে ভোট পড়েছে ৬২.১৪ শতাংশ, উত্তর প্রদেশের ১৪টি আসনে ভোট পড়েছে ৫০.৮২ শতাংশ এবং পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোট পড়েছে ৮০.১৩ শতাংশ। বিচ্ছিন্ন অশান্তি ও রক্তপাত হলেও এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচন এবার সাত দফায় সম্পন্ন হবে। ইতিমধ্যেই পাঁচ দফার ভোটগ্রহণ অতিক্রান্ত। লোকসভা নির্বাচনের ভোটগণনা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top