News Flash

  • Home
  • Uncategorized
  • অপরাধীদের ফাঁসির সাজা হওয়া উচিত, আলোয়াড় গণধর্ষণের প্রসঙ্গে কংগ্রেসকে তোপ মায়াবতীর
Image

অপরাধীদের ফাঁসির সাজা হওয়া উচিত, আলোয়াড় গণধর্ষণের প্রসঙ্গে কংগ্রেসকে তোপ মায়াবতীর

লখনউ, ১১ মে (হি. স.) : আলোয়াড় গণধর্ষণ প্রসঙ্গে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শনিবার রাজস্থানের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিএসপি (বহুজন সমাজ পার্টি) সুপ্রিমো মায়াবতী। প্রসঙ্গত, ২৬ এপ্রিল আলোয়াড়ে এক দলিত নারীর গণধর্ষণ এবং নির্যাতিতার অভিযোগের পর পুলিশের বিলম্বিত প্রতিক্রিয়া সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিন তিনি বলেন, এই ঘটনার অপরাধীদের ফাঁসির সাজা হওয়া উচিত। আলোয়াড় গণধর্ষণের প্রসঙ্গ টেনে রাজস্থান সরকারের সমালোচনা করার পাশাপাশি বিএসপি সুপ্রিমো এদিন তোপ দাগলেন কংগ্রেসের বিরুদ্ধেও। এদিন তিনি বলেন, “আলোয়াড় গণধর্ষণ কাণ্ডের দোষীদের ফাঁসির শাস্তি হোক। কংগ্রেস সরকারের বিরুদ্ধে, রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের ঘটনা শুধু দলিত নয়, প্রতিটি নারীর জন্য হুমকির সমান।” তিনি আরও যোগ করেছেন, “লোকসভা নির্বাচন চলাকালীন যে সমস্ত রাজনৈতিক নেতারা মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন, তাঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top