News Flash

  • Home
  • Uncategorized
  • যুবরাজনগরে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত দুই, টানটান উত্তেজনা
Image

যুবরাজনগরে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত দুই, টানটান উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ সংঘবদ্ধ হামলায় দুই ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে যুবরাজনগরের মঙ্গলখালি৷
যুব রাজনগর বিধানসভা এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম মঙ্গলখালী৷ কমিউনিস্টদের উর্বর জমি ছিল৷ এক সময় এই এলাকার সংখ্যালঘুদের মধ্যে সবাই ছিল বামফ্রন্ট সমর্থক৷

পরিবর্তনের পর বেশ কিছু সংখ্যালঘু শিক্ষিত পরিবার বিজেপি দলের সমর্থক হয়৷ যুবরাজনগর বিদ্যালয়ের শিক্ষক রফিকুদ্দিনকে মসজিদের দায়িত্বে রাখা হয়৷ তা কোন মতেই মেনে নিতে পারেনি মঙ্গলখালির কট্টরপন্থী বামপন্থী সমর্থকরা৷ প্রাক্তন সদস্য সদস্যা, প্রধান, উপপ্রধান প্রকাশ্যে প্রতিবাদ করে এবং দেখে নেওয়ার হুমকী দেয়৷ এলাকার বরিষ্ট বামপন্থী সমর্থক আব্দুল মুসাবীর চৌধুরী জানায়, মঙ্গলখালিতে থাকতে হলে বিজেপি করা চলবে না৷

শুক্রবার দুপুর এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক বাকবিতন্ডা হয়৷ সন্ধ্যার পর ইফতার শেষ করে বড় নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময়ফিদার আহমেদ (৩৫), কবির আহমেদ (৩২), শিবির আহমেদ (৩৬) এবং আজিরুদ্দিন দা, লাঠি নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের উপর আক্রমণ করে৷ তাতে বেজারুদ্দিন (৪২) এবং নাজিমুদ্দিন (৩৯) গুরুতর আহত হন৷ তাদের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বেজারুদ্দিনের মাথা ও কপালে মোট ত্রিশটি সেলাই দেওয়া হয় এবং নাজিমুদ্দিনকে ২০টি সেলাই দেওয়া হয়৷ তাদের অভিযোগ বিজেপি করার দায়ে তাদেরকে মেরে ফেলার পরিকল্পনা নেয়া হয়েছিল৷ রাত এগারটায় সংবাদ লেখা পর্যন্ত এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ টহলদারী চালিয়ে যাচ্ছে৷ তবে কাউকেই গ্রেপ্তার করা হয়নি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top