News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,খুনের অভিযোগে গ্রেপ্তার সৎ মা
Image

কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার,খুনের অভিযোগে গ্রেপ্তার সৎ মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ সৎ মায়ের অত্যাচারে অকালে প্রাণ গেল এক কিশোরীর৷ ঘটনা দক্ষিণ জেলার বিলোনীয়া থানার অধীন মতাইয়ে৷ মৃতার নাম শঙ্করী দেব৷ বাবার নাম চন্দন দেব৷ চন্দন দেবের দ্বিতীয় স্ত্রী শিবানী দেবকে পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে৷ মৃতার এক কাকাতো ভাইয়ের অভিযোগ মূলে পুলিশ শিবানী দেবকে গ্রেপ্তার করেছে৷

সংবাদে প্রকাশ দীর্ঘদিন ধরেই শঙ্করী দেবের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শিবানী দেব৷ বিষয়টি পাড়া প্রতিবেশীরাও জানত৷ সৎমায়ের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠে শঙ্করী৷ জানা গিয়েছে গতকাল শঙ্করীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে শঙ্করী যন্ত্রণায় আতিষ্ট হয়ে আত্মঘাতী হয়েছে৷ আবার অনেকেই বলছে শিবানী ওই মেয়েটিকে খুন করেছে এবং পরিকল্পিতভাবে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ বিভিন্ন মহল থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে৷ তবে পুলিশ একটি মামলা নিয়েছে৷ মামলার নম্বর ৩১/১৯৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারা মোতাবেক৷ তবে পরবর্তী সময়ে ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে ধারা পরিবর্তন বা সংযোজন করা হতে পারে৷ আপাতত পুলিশ ৩০২ ধারা মোতাবেক শিবানী দেবকে গ্রেপ্তার করেছে৷ এই মামলাটি করেছেন মৃতার কাকাতো ভাই পুলক দেব৷ এলাকার লোকজন ওই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ৷ এলাকাবাসী ওই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top