News Flash

  • Home
  • Uncategorized
  • মুজাফফরপুরে হোটেল থেকে উদ্ধার ইভিএম-ভিভিপ্যাট, বিভাগীয় তদন্তের নির্দেশ
Image

মুজাফফরপুরে হোটেল থেকে উদ্ধার ইভিএম-ভিভিপ্যাট, বিভাগীয় তদন্তের নির্দেশ

মুজাফফরপুর (বিহার), ৭ মে (হি.স.): লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলাকালীন, সোমবার বিহারের মুজাফফরপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রের কাছে একটি হোটেল থেকে উদ্ধার করা হয় দু’টি ইভিএম এবং দু’টি ভিভিপ্যাট মেশিন| কীভাবে ইভিএম ও ভিভিপ্যাট ওই হোটেল পেঁৗছলে, তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো| এ প্রসঙ্গে মুজাফফরপুরের জেলাশাসক অলোক রঞ্জন ঘোষ জানিয়েছেন, ‘ভোটগ্রহণের সময় কোনও যন্ত্র বিকল হয়ে পড়লে সেগুলি বদলে দেওয়ার জন্য সেক্টর অফিসারের কাছে চারটি  ইভিএম, দু’টি ভিভিপ্যাট এবং একটি কন্ট্রোল ইউনিট দিয়ে রাখা হয়েছিল| দু’টি ইভিএম বিকল হয়ে যাওয়ায় উনি সেগুলি বদলেও দিয়েছিলেন| তারপর তাঁর গাড়িতে রাখা ছিল আরও দু’টি ইভিএম ব্যালোটিং ইউনিট, দু’টি ভিভিপ্যাট এবং একটি কন্ট্রোল ইউনিট|’ জেলাশাসক আরও জানিয়েছেন, ‘নিয়মের বিরুদ্ধে গিয়ে গাড়ি থেকে নামিয়ে ওই যন্ত্রগুলি হোটেলের রুমে রাখা উচিত হয়নি তাঁর| তিনি যেহেতু নিয়ম ভঙ্গ করেছেন, তাই বিভাগীয় তদন্ত শুরু হবে|’

জেলা প্রশাসন সূত্রের খবর,  মুজাফফরপুরের কোনও একটি ৱুথের ইভিএম অথবা ভিভিপ্যাট মেশিন হঠাত্ই বিকল হয়ে যায়, এর ফলে ভোটগ্রহণের কাজে ব্যাঘাত না ঘটে সেই জন্য চারটি ইভিএম ও দু’টি ভিভিপ্যাট যন্ত্র রাখা হয়েছিল সেক্টরের ম্যাজিস্ট্রেট অবধেশ কুমারের হেফাজতে| তিনি ৱুথ থেকে বেরিয়ে আসার সময় তাঁর গাড়ির চালক বলেন, তাঁকে ভোট দিতে যেতে হবে| ফলে, ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্রগুলিকে নিয়ে অবধেশ কুমারকে একটি হোটেলে উঠতে হয়|সেখানেই তিনি রুমে রাখেন ইভিএম, ভিভিপ্যাট ও কন্ট্রোল ইউনিটগুলি| খবর পাওয়া পর মুজাফফরপুরের ওই হোটেলে যান সাব-ডিভিশনাল অফিসার কুন্দন কুমার| তিনিই ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্রগুলি উদ্ধার করেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top