News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির
Image

বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে ৷৷ রাজ্য হোমিওপ্যাথি হাসপাতালে রবিবার বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষ্যে এক বৃক্ষ রোপণ ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ বৃক্ষ রোপণ ও রক্তদান উৎসবের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও জনপ্রিয় করে তোলার উপর গুরুত্বারোপ করেন৷


বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান ও বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস বলেন, রক্তদান একটি মহৎ দান এর কোনও বিকল্প নেই৷ বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য অর্জিত হলেও এখনও পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোনও কিছু আবিষ্কার করতে পারেননি৷ একমাত্র রক্তদানের মধ্য দিয়েই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব৷ মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে রক্তের কোনও বিকল্প নেই৷ অধ্যক্ষ বলেন, শহর এলাকায় যেভাবে ব্যাপক সংখ্যায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে সেইভাবে গ্রামীণ এলাকায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে না৷ এজন্য তিনি সমাজ ব্যবস্থায় ও সংস্কার ও গ্রামের মানুষের মধ্যে ভীতিকে দায়ী করেছেন৷ এজন্য গ্রামীণ মানুষকে কুসংস্কারমুক্ত ও ভীতিমুক্ত করে রক্তদানে শামিল করার জন্য সমাজ সচেতন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷ একইসঙ্গে মা-বোনদেরকেও অধিক সংখ্যায় রক্তদানে উৎসাহিত করতে আহ্বান জানান৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব স্বামী হিতকানন্দ মহারাজ, বিধায়ক আশিস কুমার সাহা, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top