News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ শিক্ষক : প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে শিক্ষামন্ত্রীকে, দাবী বামপন্থী যুব সংগঠনগুলির
Image

১০৩২৩ শিক্ষক : প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে শিক্ষামন্ত্রীকে, দাবী বামপন্থী যুব সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ১০,৩২৩ জন শিক্ষক সম্পর্কে যে অমর্যাদাসম্পন্ন শব্দ উচ্চারণ করেছেন, তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে৷ এই দাবি বাম সমর্থিত দুই ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ-এর ত্রিপুরা রাজ্য কমিটির৷ রবিবার আগরতলার মেলারমাঠ এলাকায় অবস্থিত দুই সংগঠনের রাজ্য কমিটির কার্যালয়ে আহূত এক সাংবাদিক সম্মেলন ডেকে এই দাবি তুলেছেন সংগঠন দুটির নেতৃবৃন্দরা৷

ডিওয়াইএফআই-এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব বলেন, সুপ্রিমকোর্টকে জড়িয়ে যেভাবে শিক্ষামন্ত্রী ১০,৩২৩ শিক্ষক সম্পর্কে অমর্যাদাকর মন্তব্য করেছেন তার জন্য আদালতের প্রতি তাঁর ন্যূনতম শ্রদ্ধা থাকলে প্রকাশ্যে ক্ষমা চাইবেন৷ এছাড়া ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সভাপতি এবং বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেছিলেন, সাংবিধানিক নিয়ম মেনে ১০,৩২৩ শিক্ষকের চাকরি রক্ষা করা হবে৷ এই প্রতিশ্রুতি তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন৷ এমন-কি বিজেপি তাদের ভিজন ডকুমেন্টের পাঁচ নম্বর পৃষ্ঠায়ও উল্লেখ করেছিল৷ তখন বুক ঠুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে ১০,৩২৩ জন শিক্ষককে রক্ষা করা হবে৷ প্রথম বছর ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়ার কথাও বলা হয়েছিল৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, ১০,৩২৩ জনকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে৷ উলটে চাকরি না দিয়ে হাঁস ও গো-পালনের কথা বলছেন মুখ্যমন্ত্রী৷

নবারুণ বলেন, শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, চাইলে এখন রাজ্য ১২ থেকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ সম্ভব৷ কিন্তু যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, তাই নিয়োগ করা সম্ভব হচ্ছে না৷ অথচ রাজ্যে ৮০০-এর বেশি যুবক-যুবতী টেট পাশ করে বসে আছেন৷ বর্তমান সরকার তাঁদের নিয়োগ করছে না কেন বলেও প্রশ্ণ তুলেন নবারুণ দেব৷ তাঁর বক্তব্য, এতে সুকলগুলিতে প্রতিদিন শিক্ষক-স্বল্পতা বাড়ছে৷ তাই অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন তাঁরা৷ বলেন, টিএসআর, পুলিশ, কলেজ শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে৷ তা আসলে এতে করে রাজ্যের বেকারদের সঙ্গে ছেলেখেলা চলছে৷

নবারুণ দেবের খেদ, বিগত ১৪ মাস ধরে শিক্ষক-শিক্ষিকাদের অহেতুক অমর্যাদাকর কথাবার্তা ছাড়া৷ সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে শিক্ষাঙ্গন থেকে মদ-সহ নেশা সামগ্রীর বোতল কুড়োনোর কাজে নেমেছেন তিনি৷ বর্তমান সময়ে সারা দেশের মধ্যে বেকারত্বে ত্রিপুরা সবর্োচ্চে বলেও দাবি করেন তিনি৷ এমন-কি বাম যুবসংগঠনগুলির রক্তদান শিবিরের ওপরও আক্রমণের ঘটনা ঘটাচ্ছে বিজেপি-র দুষৃকতীরা৷ আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিওয়াইএফ-এর সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা৷
এদিকে ডিওয়াইএফআই উত্থাপিত দাবি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে শিক্ষামন্ত্রী রতনলাল বলেন, ১০,৩২৩ শিক্ষকদের নিয়ে আমার মন্তব্যে এঁরা অযথা চটেছেন৷ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ তাঁর কথায় অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলেই তো এই সকল শিক্ষকদের চাকরি বাতিল করে দিয়েছে আদালত৷ তবুও, মানবিকতার খাতিরে এখনও ১০,৩২৩ শিক্ষকদের জন্য আদালতে লড়াই জারি রেখেছে রাজ্য সরকার৷

মন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, চাইলে এখন রাজ্য ১২ থেকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ সম্ভব৷ কিন্তু যোগ্য লোক পাওয়া যাচ্ছে না, তাই নিয়োগ করা সম্ভব হচ্ছে না৷ অথচ রাজ্যে ৮০০-এর বেশি যুবক-যুবতী টেট পাশ করে বসে আছেন৷ বর্তমান সরকার তাঁদের নিয়োগ করছে না কেন বলেও প্রশ্ণ তুলেন নবারুণ দেব৷ তাঁর বক্তব্য, এতে সুকলগুলিতে প্রতিদিন শিক্ষক-স্বল্পতা বাড়ছে৷ তাই অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন তাঁরা৷ বলেন, টিএসআর, পুলিশ, কলেজ শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে৷ তা আসলে এতে করে রাজ্যের বেকারদের সঙ্গে ছেলেখেলা চলছে৷
নবারুণ দেবের খেদ, বিগত ১৪ মাস ধরে শিক্ষক-শিক্ষিকাদের অহেতুক অমর্যাদাকর কথাবার্তা ছাড়া৷ সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে শিক্ষাঙ্গন থেকে মদ-সহ নেশা সামগ্রীর বোতল কুড়োনোর কাজে নেমেছেন তিনি৷ বর্তমান সময়ে সারা দেশের মধ্যে বেকারত্বে ত্রিপুরা সবর্োচ্চে বলেও দাবি করেন তিনি৷ এমন-কি বাম যুবসংগঠনগুলির রক্তদান শিবিরের ওপরও আক্রমণের ঘটনা ঘটাচ্ছে বিজেপি-র দুষৃকতীরা৷ আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিওয়াইএফ-এর সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা৷
এদিকে ডিওয়াইএফআই উত্থাপিত দাবি সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে শিক্ষামন্ত্রী রতনলাল বলেন, ১০,৩২৩ শিক্ষকদের নিয়ে আমার মন্তব্যে এঁরা অযথা চটেছেন৷ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ তাঁর কথায় অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলেই তো এই সকল শিক্ষকদের চাকরি বাতিল করে দিয়েছে আদালত৷ তবুও, মানবিকতার খাতিরে এখনও ১০,৩২৩ শিক্ষকদের জন্য আদালতে লড়াই জারি রেখেছে রাজ্য সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top