News Flash

  • Home
  • Uncategorized
  • চুরির ল্যাপটপ, মোবাইল ও তিন চোরসহ ধৃত চার
Image

চুরির ল্যাপটপ, মোবাইল ও তিন চোরসহ ধৃত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ গত কিছুদিন ধরে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং ল্যাপটপ চুরির অভিযোগ জমা পড়ছিল পশ্চিম আগরতলা থানায়৷ দিন-কয়েক আগে আগরতলার ডিমসাগর এলাকার বাসিন্দা জনৈক অশোককুমার পাটোয়ারি অভিযোগ করেছিলেন তাঁর ল্যাপটপ চুরি হয়েছে৷


ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে অনুপ ত্রিপুরা এবং কার্তিক দেবনাথ নামের দুই দাগি চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷ তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানতে পারে, মিঠুন দাস নামের আরও একজনের কাছে চুরি যাওয়া ল্যাপটপ রয়েছে৷ তাদের স্বীকারোক্তিরর ভিত্তিতে আজ পুলিশ মিঠুন দাসের বাড়িতে অভিযান চালিয়ে অশোককুমার পাটোয়ারির ল্যাপটপ-সহ আরও দুটি ল্যাপটপ উদ্ধার করে৷ মিঠুন বাকি দুটি ল্যাপটপের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি৷
পাশাপাশি এদিন পুলিশ আরও তিনটি চুরির মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করেছে বলে পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান৷ সেই সঙ্গে উদ্ধারকৃত সামগ্রীগুলিও দেখিয়েছেন তিনি৷ ওসি জানান, তিন চোরের সঙ্গে চুরির সামগ্রী কেনার অভিযোগে জনৈক ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে৷ তবে তার নাম বলেননি তিনি৷ এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ, জানান ওসি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top