News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্নমানের বিদ্যুৎবাহী ট্রান্সফরমার, তদন্ত করবে সংশ্লিষ্ট দপ্তর
Image

নিম্নমানের বিদ্যুৎবাহী ট্রান্সফরমার, তদন্ত করবে সংশ্লিষ্ট দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ বিদ্যুৎ দফতর কর্তৃক সরবরাহকৃত ট্রান্সফরমার নিম্নমানের, এমন অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত হবে৷ এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে৷


বিদ্যুৎ দফতর সূত্রের খবর, নিম্নমানের ট্রান্সফরমার সরবরাহ করা হয়েছে, এমন প্রচুর অভিযোগ জমা পড়েছে সংশ্লিষ্ট কার্যালয়ে৷ তাই দফতর একটি তদন্ত কমিটি গঠন করেছে৷ ওই কমিটিকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে সরবরাহকৃত সমস্ত ট্রান্সফরমার সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দিতে বলা হয়েছে৷


কমিটি বিদ্যুৎবাহী ট্রান্সফরমার ক্রয় প্রক্রিয়া, দরপত্র অনুযায়ী গুণমান বজায় রাখা, ট্রান্সফরমার সরবরাহের আগে ও পরে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা, গত দুই বছরে ট্রান্সফরমারগুলির কাজের রিপোর্ট, নির্দিষ্ট সময় অন্তর ট্রান্সফরমারের যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা এবং পূর্বের ট্রান্সফরমার সারাইয়ের সমস্ত পদ্ধতি যাচাই করে দেখবে ওই কমিটি৷


সূত্রের খবর, বিদ্যুৎ দফতর সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য একটি ভিজিল্যান্স সেল গঠন করেছে৷ পাশাপাশি, ট্রান্সফরমারগুলি পরীক্ষা-নিরীক্ষার জন্য পৃথক ল্যাবরেটরিও গঠন করা হয়েছে৷ সূত্রের মতে, কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বিদ্যুৎ দফতর৷ এক্ষেত্রে গরমিল পাওয়া গেলে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top