News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী ভিড় সামাল দিতে ত্রিপুরা-সহ পূর্বোত্তরের কয়েকটি ট্রেনে যুক্ত করা হবে অতিরিক্ত কামরা
Image

যাত্রী ভিড় সামাল দিতে ত্রিপুরা-সহ পূর্বোত্তরের কয়েকটি ট্রেনে যুক্ত করা হবে অতিরিক্ত কামরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ত্রিপুরা-সহ পূর্বোত্তরে কয়েকটি প্যাসেঞ্জার ও দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷ এ-বিষয়ে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন, এই অঞ্চলের যাত্রীদের জন্য ট্রেনে আরও অধিক সংখ্যক আসন ব্যবস্থা করার যে প্রয়াস হাতে নেওয়া হয়েছে, তার সাথে সাজুয্য রেখে অনেকগুলি দূরপাল্লার পাশাপশি প্যাসেঞ্জার ট্রেনে স্থায়ীভাবে বহন ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
তিনি জানান, ত্রিপুরায় প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়া হবে৷ তাঁর কথায়, ৫৫৬৮১/ ৫৫৬৮২ এবং ৫৫৬৮৩/৫৫৬৮৪ আগরতলা-গর্জি এক জোড়া প্যাসেঞ্জার ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির চারটি অতিরিক্ত কামরা চলতি মাসের ২৫ তারিখ জুড়ে যাবে৷ এছাড়া একই দিনে ৫৫৬৭৯/৫৫৬৮০ আগরতলা-ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেনেও দ্বিতীয় শ্রেণির একটি কামরা যুক্ত করা হবে৷


তিনি জানান, ৫৫৬১৫/৫৫৬১৬ গুয়াহাটি- শিলচর- গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে একটি এসি থ্রি টায়ার কামরা যুক্ত করা হবে৷ চলতি মাসের ৬ তারিখ থেকে অতিরিক্ত কামরা ওই ট্রেনে জুড়ে দেওয়া হবে৷ এদিকে, নিউ বঙাইগাঁও এবং গুয়াহাটির মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ৫৫৮০৩/৫৫৮০৪ প্যাসেঞ্জার, ৫৫৮০৯/ ৫৫৮১০ প্যাসেঞ্জার এবং ৫৫৮১৭/৫৫৮১৮ প্যাসেঞ্জার ট্রেনে ২৫ মে থেকে তিনটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা যুক্ত করা হবে৷ তিনি আরও জানান, রাঙাপাড়া-রঙিয়ার মধ্যে চলাচলকারী ৫৫৮৯৩/৫৫৮৯৪ এবং ৫৫৮৯৫/ ৫৫৮৯৬ প্যাসেঞ্জার ট্রেনে চারটি দ্বিতীয় শ্রেণির কামরা ওইদিনই জুড়ে দেওয়া হবে৷


প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন, কিশানগঞ্জ-আজমের গরিব নওয়াজ এক্সপ্রেস ট্রেনে ১৪ মে থেকে একটি এসি থ্রি টায়ার কামরা জুড়ে দেওয়া হবে৷ পাশাপাশি, নিউজলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেসেও একটি এসি থ্রি টায়ার কামড়া ১৭ মে থেকে যুক্ত করা হবে৷
প্রণবজ্যোতি শর্মার মতে, যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্যই অতিরিক্ত কামরা ট্রেনের সাথে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন ট্রেনে ২৮টি কামরা স্থায়ীভাবে এবং ৩০২টি কামরা অস্থায়ীভাবে যুক্ত করা হয়েছিল৷ তাতে, যাত্রীদের ভিড় সামাল দেওয়া অত্যন্ত সহজ ও কার্যকর হয়েছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top