News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার নাম করে টাকা হাতিয়ে প্রতারণা, গ্রেপ্তার মুল অভিযুক্ত
Image

নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার নাম করে টাকা হাতিয়ে প্রতারণা, গ্রেপ্তার মুল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷ ঘটনার বিবরনে জানা গেছে কুমারঘাটের হিরালাল দেবনাথ নামে এক ব্যাক্তি এলাকারই পিন্টু দেবনাথের মেয়ের পি আর টি সি করে দেবার কথা বলে প্রথমে ৫০০০ টাকা দাবি করে কথামতো হিরাকে টাকাও দেয় পিন্টু এবং তার স্ত্রী৷কিন্তু তবুও পি আর টিসি করে দেয়নি হীরালাল৷পরবর্তী সময়ে পিন্টুর কাছ থেকে আরও ২০০০ টাকা দাবী করে হিরা৷কিন্তু আর টাকা না দিতে পারায় হিরা তার নিজের স্ত্রীকে দিয়ে পিন্টু ধর্ষন করেছে বলে মিথ্যে মামলায় ফাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন পিন্টুর স্ত্রী পূর্নিমা দত্ত৷অন্যদিকে মামলা পেয়ে কুমারঘাট থানার পুলিশ পিন্টুকে গ্রেপ্তার করে৷এর পর এলাকাবাসীর চাপে পড়ে হিরালালের স্ত্রী অঞ্জলী দেবনাথ স্বীকার করে যে তাকে পিন্টু কিছুই করেনি স্বামীর টাকা না দেওয়াতে তাকে ফাসিয়েছে অঞ্জলী৷

এমনিতেই হীরালাল কুমারঘাটে বহু মানুষের কাছ থেকে পি আরটিসি করার নাম করে অনেক অর্থ হাতিয়েছে বলে অভিযোগ৷অন্যদিকে এদিন হীরার নামে আরও অভিযোগ উঠে এল যা করলেন বিনা দোষে গ্রেপ্তার হওয়া পিন্টু দত্তের স্ত্রী৷উনার অভিযোগ হীরা লাল পূর্নিমা দেবীকে কুপ্রস্তাব দেয় গত দু-তিন দিন আগে তখন তিনি এই ঘটনা তার স্বামী পিন্টু দত্তকে জানান৷ অপরদিকে ঘটনা পুরোটাই অস্বিকার করে প্রতারক হীরা লাল দেবনাথ৷তবে পি আর টিসি করার নামে মোটা অঙ্কের টাকা চাওয়ার বিষয় এক প্রকার স্বীকার করেই নিলেন হীরা লাল৷ এখন দেখার পুলিশ হিরার বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহন করে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top