News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যাশনাল ওপেন স্কুলের গাফিলতিতে এসএসএ শিক্ষকরা দুশ্চিন্তায়
Image

ন্যাশনাল ওপেন স্কুলের গাফিলতিতে এসএসএ শিক্ষকরা দুশ্চিন্তায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ চাকুরী নিয়ে ভিষণ চিন্তায় পড়েছেন সমগ্র শিক্ষা অভিযানের (এসএসএ) অন্তর্গত চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকারা৷ কারণ, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনে মেয়াদ ফুড়িয়ে গেলেও, ওপেন সুকলের গাফিলতিতে তাঁদের কোর্স সমাপ্ত হয়নি৷ এবিষয়টি ন্যাশনাল ওপেন স্কুলের চেয়ারম্যানের দৃষ্টিতে নিয়েছে এসএসএ শিক্ষকদের সংগঠন৷

সংগঠনের সম্পাদক বাস্তব দেববর্মা জানিয়েছেন, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা মোতাবেক ৩১ মার্চের মধ্যে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যুনতম ৫০ শতাংশ নম্বর সহ দ্বাদশমান উত্তীর্ণ সাইে ডিএলএড কোর্স করা আবশ্যিক৷ কিন্তু, ন্যাশনাল ওপেন স্কুলের গাফিলতির কারণে রাজ্যের প্রায় ৫০ শতাংশ এসএসএ শিক্ষক-শিক্ষিকাদের হাতে এখনো মার্কশিট এসে পৌছায়নি৷ এমনকি ডিএলএড কোর্সও সমাপ্ত হয়নি৷ ফলে, চাকুরী নিয়ে ভিষণ চিন্তায় রয়েছেন ওই শিক্ষক-শিক্ষিকারা৷

বাস্তবের কথায়, সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত প্রচুর চুক্তিবদ্ধ শিক্ষক-শিক্ষিকা দ্বাদশ মান উত্তীর্ণ বা দ্বাদশের মার্কস ৫০ শতাংশ করার জন্য ওপেন স্কুলে ভর্তি হয়েছিলেন৷ তাতে, ডিএলএড কোর্স একই সাথে করা যাবে তা ভেবেছিলেন৷ যথারীতি ক্লাশে যোগ দেওয়া এবং পরীক্ষাও দিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা৷ কিন্তু, অনেকেরই পরীক্ষার ফল এখনো ঘোষণা হয়নি৷ তিনি জানান, দেখা গিয়েছে প্রচুর শিক্ষকের পরীক্ষার ফলাফল আটকে রেখেছে কিংবা তাঁরা পরীক্ষায় অনুপস্থিত বলা হচ্ছে৷ তিনি আরও জানান, অনেকেই বাংলা বিষয়ে পরীক্ষা দিয়েও রেজাল্টে অনুপস্থিত দেখাচ্ছে৷ পাশাপাশি, টিউটর মার্কস সাইনমেন্ট(টিএমএ) এখনো ঘোষণা করেনি ওপেন স্কুল৷ অনেকের টিএমএ অনুপস্থিত দেখানো হয়েছে৷

বাস্তব দেববর্মা বলেন, ৩১ মার্চ সময়সীমা সমাপ্ত হয়েছে৷ কিন্তু, আজ পর্যন্ত এসএসএ চুক্তিবদ্ধ শিক্ষকরা প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের কাগজপত্র সংগ্রহ করতে পারছে না৷ তিনি বলেন, স্বচ্ছতার সাথে পরীক্ষা দিয়েও এখন প্রচুর শিক্ষিক-শিক্ষিকা ভোগান্তির শিকার হচ্ছেন৷ শুধু তাই নয়, চাকুরী নিয়েও তাঁরা চিন্তায় পড়েছেন৷ তাঁর বক্তব্য, ওপেন স্কুলের চরম গাফিলতির কারণেই এই ভোগান্তি হচ্ছে৷ তাই, ওপেন স্কুলের স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছিল৷ কিন্তু, কোন সুরাহা আজ পর্যন্ত হয়নি৷

বাস্তব জানিয়েছেন, উপায় না দেখে এখন এই বিষয়গুলি ন্যাশনাল ওপেন স্কুলের চেয়ারম্যানের দৃষ্টিতে নিয়েছি৷ এসএসএ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সমস্ত বিষয় উল্লেখ করে তাঁর কাছে চিঠি পাঠিয়েছি৷ পাশাপাশি, শিক্ষা মন্ত্রী, ওপেন স্কুলের আঞ্চলিক অধিকর্তা এবং সমগ্র শিক্ষা অভিযানের প্রজেক্ট ডিরেক্টরকেও জানিয়েছি৷ তাঁর কথায়, শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে প্রচুর শিক্ষক-শিক্ষিকাদের পথে বসতে হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top