News Flash

  • Home
  • Uncategorized
  • সিইও চক্রান্তের নায়ক : রতন নাথ, কুৎসা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জমান মিছিলে হুঁশিয়ারী দিল বিজেপি
Image

সিইও চক্রান্তের নায়ক : রতন নাথ, কুৎসা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জমান মিছিলে হুঁশিয়ারী দিল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ রাজ্যে শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত কুৎসার জবাব দিয়েছে বিজেপি৷ সাথে বিরোধীদের হুশিয়ারী দিতে ভুলেনি পার্টি৷ আজ বিশাল মিছিল শেষে পথসভায় রাজ্য মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ বলেন, গত এক বছরে ২৫৬টি জনমুখী সিদ্ধান্ত নিয়েছে বিজেপি জোট সরকার৷ তাই, বিরোধীদের রাতের ঘুম উড়ে গিয়েছে৷ এজন্যই রাজ্য সরকার ও বিজেপির বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন বিরোধীরা৷ তিনি সিপিএম ও কংগ্রেসকে নিশানা করে বলেন, নোংরা রাজনীতি বন্ধ করুন৷ নইলে, মানুষ আইন হাতে তুলে নিলে আমরা দায়ী থাকব না, সতর্ক করে বলেন রতন লাল নাথ৷ পাশাপাশি তিনি মুখ্য নির্বাচন আধিকারীককে চক্রান্তের নায়ক বলে তুলোধুনা করেছেন৷

শাসক দল বিজেপি ষড়যন্ত্রের শিকার, এই ইস্যুতে বৃহস্পতিবার আগরতলায় সদর জেলা কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করেছে শাসক দল৷ রাজধানী আগরতলায় রবীন্দ্র ভবনের সম্মুখ থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে সমাপ্ত হয়েছে৷ সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে৷

পথ সভায় প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখেন৷ সবশেষে বক্তব্য রাখেন রাজ্য মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ৷ তিনি শুরু থেকেই সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করে জ্বালাময়ী বক্তব্য রাখেন৷ তাঁর কথায়, বিজেপি জোট সরকার এক বছরে ২৫৬টি জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ শুধু তাই নয়, ৪ লক্ষ ২৩ হাজার মুদ্রা লোন দেওয়া হয়েছে৷ তাতে, ১৭৮৮ কোটি টাকা প্রদান করা হয়েছে৷ তিনি জানান, বিএড অনুপ্রেরণা যোজনায় ৫ হাজার জন ছাত্রছাত্রীদের বিএড কোর্সের জন্য ঋণের ব্যবস্থা করা সহ সুদ এবং দায়ভার রাজ্য সরকার বহন করছে৷

রতন লাল নাথ আজ গত এক বছরে জনগণের জন্য কাজের লম্বা ফর্দ তুলে ধরেন৷ তিনি বলেন, জাতীয় সড়কে ৯টি চার লেন রাস্তা অনুমোদন, পিপিপি ৭টি ডিগ্রি কলেজ, ৪টি বিএড কলেজ স্থাপনের সিদ্ধান্ত গত এক বছরে নেওয়া হয়েছে৷ ৮৩৮৯ কোটি টাকা জনজাতি কল্যাণে বিশেষ প্যাকেজ কেন্দ্রের কাছ থেকে আদায় করা হয়েছে৷ শুধু তাই নয়, স্বরাষ্ট্র দপ্তরে চাকুরীতে মহিলাদের জন্য দশ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি জোট সরকার৷ তিনি তুলনা টেনে বলেন, বামফ্রন্ট জমানায় মাত্র ৪টি একলব্য সুকল স্থাপন হয়েছে৷ কিন্তু, গত এক বছরে ১৮টি একলব্য সুকল স্থাপনের অনুমোদন মিলেছে৷ তাছাড়া, ৩টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনেরও অনুমোদন মিলেছে৷ সাথে তিনি যোগ করেন, ওটিপিসি-র শেয়ার ৫ শতাংশ বেড়ে ২৬ শতাংশ কিনেছে রাজ্য সরকার৷

এই হিসাব তুলে ধরে তিনি অভিযোগ করেন, নতুন চিন্তাধারা নিয়ে যখন বিজেপি জোট সরকার কাজ করে চলেছে তখনই বিরোধীরা ষড়যন্ত্র শুরু করেছে৷ রাজনীতির মান এতটাই নীচে নামিয়েছে, যে মুখ্যমন্ত্রীর পরিবার নিয়েও কুৎসা রটানো হচ্ছে৷ রতন লাল নাথ বলেন, ত্রিপুরাতে অনেক আগেই কংগ্রেস ক্ষমতায় আসতে পারত৷ কিন্তু, দিল্লির সাথে গোপন বোঝাপড়ায় এরাজ্যে দীর্ঘকাল সিপিএম শাসন করেছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, এখনো কেউ কেউ মনে করেন অন্য চিন্তা করতে হবে৷ তাঁদের উদ্দেশ্যে রতন লাল নাথ বলেন, মানুষকে অযথা বিভ্রান্ত করবেন না৷ এরাজ্যে কংগ্রেসের একটি আসনও নেই৷ সরকার গঠনের দুঃস্বপ্ণ দেখবেন না৷

রতনের কথায়, দেশ আজ যোগ্য নেতার হাতে রয়েছে৷ শক্তিশালী ভারত গঠন করতে পারবেন শুধু নরেন্দ্র মোদী৷ রতনের দাবি, অর্থনৈতিক দিক দিয়ে মোদি আসার আগে ভারত ১১তম স্থানে ছিল, এখন কয়েক ধাপ উপরে উঠে হয়েছে ৫ম স্থান৷ তাঁর আরও দাবি, ২০২৩ পর্যন্ত মোদি ক্ষমতায় থাকলে ভারত আর্থিক দিক দিয়ে সারা বিশ্বে তৃতীয় স্থানে পৌছে যাবে৷ সাথে যোগ করেন, যদি ২০২৮ পর্যন্ত মোদি ক্ষমতায় থাকেন তাহলে বিশ্বের এক নম্বর আর্থিক শক্তিশালী দেশ হতে ভারতকে কেউ আটকাতে পারবে না৷

আজ রতন লাল নাথ বিজেপি জোট সরকারের সাফল্য তুলে ধরেই থেমে থাকেননি৷ বিরোধী দলনেতা মানিক সরকার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে উদ্দেশ্য করে তাঁর কড়া হুশিয়ারী, চক্রান্তকারীরা সতর্ক হোন৷ কারণ, মানুষ এখন ভীষণ সচেতন, জাগ্রতও৷ তাঁর কথায়, আমরা আই হাতে নেব না৷ বিজেপি কর্মীদেরও বলব আইন হাতে নেবেন না৷ কিন্তু, মানুষ আইন হাতে নিলে আমরা দায়ী থাকব না৷ রতন লাল নাথের সাফ কথা, চক্রান্ত ধরা পড়লে কাউকে রেহাই দেওয়া হবে না৷ নোংরা রাজনীতির বদলে গঠনমূলক আলোচনা এবং শান্তির বাতাবরণ সৃষ্টিতে সাহায্যের জন্য বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি৷

সভা শেষে সাংবাদিকদের মুখোমুুখি হয়ে রতন লাল নাথ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীকের বিরুদ্ধে চাচাছোলা ভাষায় আক্রমণ করেছেন৷ তিনি মুখ্য নির্বাচন আধিকারীককে চাক্রান্তের নায়ক বলে বিঁধেছেন৷ রতন লাল নাথের কথায়, ব্যক্তি স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছেন মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি৷ তিনি মনে করেন, সিপিএম ও কংগ্রেসের সাথে গোপন আতাত রয়েছে মুখ্য নির্বাচন আধিকারীকের৷ নইলে, পুনঃ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে এত দেরী হওয়ার কথা নয়৷ তিনি অভিযোগ তুলে বলেন, নির্বাচনের ইতিহাসে পূনঃ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত এতদিন ঝুলে রয়েছে তা খঁুজে পাওয়া যাবে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top