News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভার পরই ত্রিস্তর পঞ্চায়েত ভোট, রাজ্যে উন্নয়ন থমকে
Image

লোকসভার পরই ত্রিস্তর পঞ্চায়েত ভোট, রাজ্যে উন্নয়ন থমকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ লোকসভা নির্বাচনের মাঝেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চায়েত দপ্তরের জনৈক আধিকারীক জানিয়েছেন, জুনের দ্বিতীয় সপ্তাহে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হবে৷ ফলে, রাজ্যের উন্নয়ন কাজ কার্য্যত থমকে যাওয়ারই সম্ভাবনা প্রবল মনে হচ্ছে৷

ওই আধিকারীকের কথায়, মে মাসের মাঝামাঝিতেই পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে৷ একইভাবে, জুনের প্রথম সপ্তাহে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে৷ তাঁর মতে, জুনের প্রথম সপ্তাহেই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে জোরকদমে৷

ওই আধিকারীক জানিয়েছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হবে৷ তিনি জানান, আগষ্টের প্রথম সপ্তাহের মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হবে৷

টানা নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের উন্নয়ন কাজ কার্য্যত থমকে যাবে৷ এমনিতেই, লোকসভা নির্বাচনের জন্য সারা দেশের সাথে ত্রিপুরাতেও আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে৷ ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আচরণবিধি উঠে গেলেও, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য জুন থেকেই ফের লাগু হয়ে যাবে আচরণবিধি৷ পঞ্চায়েত নির্বাচনের জন্য আগষ্ট পর্যন্ত বলবৎ থাকবে আচরণবিধি৷ স্বাভাবিকভাবে উন্নয়ন কাজ হাতে নেওয়া কোনভাবেই সম্ভব হবে না বলেই মনে হচ্ছে৷

ওই আধিকারীকের কথায়, প্রচুর কাজ নির্বাচনী আচরণ বিধির জন্য আটকে রয়েছে৷ এখন লোকসভা নির্বাচনের পর স্বল্প সময়ে ওই সমস্ত কাজ শুরু করা সম্ভব বলে মনে হচ্ছে না৷ সেক্ষেত্রে, আগস্ট পর্যন্ত উন্নয়ন কাজ হচ্ছে না, সে বিষয়ে কোন সংশয় নেই৷ ফলে, নির্বাচনের কারণে অনেকেই ক্ষতিগ্রস্থ হবেন৷ পঞ্চায়েত দপ্তরের ওই আধিকারীক বলেন, নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতেই হবে৷ কারণ, মেয়াদ সমাপ্ত হওয়ার আগে নির্বাচন না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে৷ ফলে, এই জটিল পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবে রাজ্য সরকার, তা নিয়ে চিন্তিত রাজ্য মন্ত্রিসভা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top