News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ব্রাউন সুগার ও গাঁজা উদ্ধার, ধৃত ৫
Image

ফের ব্রাউন সুগার ও গাঁজা উদ্ধার, ধৃত ৫

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ নেশায় ছেয়ে গেছে গোটা ত্রিপুরা৷ পৃথক স্থানে পুলিশ ও বিএসএফ-এর অভিযানে ব্রাউন সুগার ও গাঁজা উদ্ধার হয়েছে৷ পুলিশ ৫ জনকে আটকও করেছে৷

অমরপুর এসডিপিও উত্তম বনিক জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে করবুক মহকুমার যতনবাড়ীর গর্জনটিলা এলাকায় হারাধন দাসের বাড়ি থেকে ব্রাউন সুগার সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ নতুনবাজার থানার ওসি বাপি দেববর্মার নেতৃত্বে পুলিশ হারাধন দাসের ছেলে টুটন দাসকে ব্রাউন সুগার সহ আটক করেছে৷ সাথে একটি লেপটপ, ২টি মোবাইল, ১৫ বোতল বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ৷ এসডিপিও বলেন, বাড়িতে একটি গাড়ি ছিল৷ পুলিশ টিআর০৩জে০৭১৬ নম্বরের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে৷ তিনি আরও জানান, মোট ৯ গ্রাম ৮২ ইক্ষনিট ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য আনুমানিক ৭৬ হাজার ৯৪০ টাকা হবে৷ এদিকে, পুলিশ বাড়ির পাশে জঙ্গলে তল্লাশি চালিয়ে গাঁজা ও সিরিঞ্জ উদ্ধার করেছে৷ এসডিপিও উত্তম বনিকের কথায়, টুটন দাস সহ ধৃত বাকি তিনজনকে আগামীকাল উদয়পুর স্পেশাল কোর্টে তোলা হবে৷

এদিকে, কলসীমুড়া ও খান সীমান্তে বিএসএফ প্রচুর গাঁজা উদ্ধার করেছে৷ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আধিকারীক সঞ্জিব কুমার জানিয়েছেন, কলমছড়া থানাধীন কলসীমুড়া সীমান্তে বিএসএফ জওয়ানরা ৬টি প্লাস্টিকের ব্যাগে ৬৮ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ ওই গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা৷ বিএসএফ জওয়ানদের দেখে তারা গাঁজা ফেলে পালিয়ে গেছে৷

অন্যদিকে, একই থানাধীন খান সীমান্তে বিএসএফ ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ সীমান্ত দিয়ে পাচারের সময় পাচারকারীরা বিএসএফ-কে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছিল৷ কিন্তু, নন-ল্যাথেল বন্দুক দিয়ে বিএসএফ পাচারকারীদের মোকাবিলা করেছে৷ সঞ্জিব কুমার জানান, মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অবস্থা বেগতিক বুঝে পাচারকারীরা গাঁজা ফেলে পালিয়ে যায়৷ উভয় স্থানে উদ্ধার গাঁজা কলমছড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷

এদিকে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাচার বন্ধ করতে পারছে না বিএসএফ৷ তবে, দফাওয়ারী অভিযানে পাচার সামগ্রী উদ্ধার জারি রেখেছে সীমান্ত রক্ষী বাহিনী৷ ত্রিপুরায় পি আর বাড়ি থানাধীন রাধানগর বিওপি’র জওয়ানরা ইয়াবা টেবল্যাট, গাজা উদ্ধার করেছে৷ এছাড়া, পানীসাগর ও উদয়পুরে চারটি স্থানে পাচারের সময় গবাদী পশু উদ্ধার করেছে বিএসএফ৷

রাজ্যের তিন দিক থেকে বাংলাদেশ সীমান্তে ঘেরা৷ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ করা হলেও এখনো কিছু অংশ উন্মুক্ত রয়েছে৷ তাছাড়া, অনেক ক্ষেত্রে সীমান্তে টহলদারীতে গাফিলতির কারণে কাঁটা তারের বেড়া কেঁটে পাচার বাণিজ্য চালাচ্ছে পাচারকারীরা৷ অবশ্য বিভিন্ন সময়ে বিএসএফের অভিযানে পাচার সামগ্রী উদ্ধার হচ্ছে৷ তবে, অধিকাংশ ক্ষেত্রেই পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হচ্ছে৷

পিআর বাড়ি থানাধীন রাধানগর বিওপি’র জওয়ানরা মঙ্গলবার রাতে ৩৮০টি ইয়াবা টেবল্যাট এবং ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আধিকারীক সঞ্জিব কুমার জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে সীমান্ত দিয়ে পাচার বাণিজ্য হচ্ছে৷ এমনিতেই জওয়ানরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন৷ খবর পেয়ে সতর্ক হয়ে যান৷ রাধানগর বিওপি’র জওয়ানরা সীমান্ত এলাকায় তল্লাশী শুরু করলে বিএসএফ জওয়ানদের দেখে পাচারকারী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়৷ সঞ্জিব কুমার জানিয়েছেন, উদ্ধার পাচার সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা৷ তিনি আরও জানান, সমস্ত পাচার সামগ্রী পি আর বাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷

এদিকে, বাংলাদেশে পাচারের সময় পানিসাগর এবং উদয়পুরে চারটি স্থানে ২৪টি গবাদি পশু উদ্ধার হয়েছে৷ বিএসএফ আধিকারীক জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু সংগ্রহ করে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল৷ পানিসাগর এবং উদয়পুরে বিএসএফ-র নজরে আসে বিষয়টি৷ মোট চারটি স্থানে ২৪টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে৷ তিনি জানান, ২৪টি গবাদি পশুর আনুমানিক মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা হবে৷ তিনি আরও জানান, গবাদি পশু উদ্ধার সম্ভব হলেও পাচারকারীদের আটক করা সক্ষম হয়নি বিএসএফ৷

তাঁর কথায়, পাচার বাণিজ্য বন্ধে বিএসএফ সর্বদাই সজাগ৷ তবুও, পাচার বাণিজ্য বন্ধ করা সম্ভব হচ্ছে না৷ তবে, নজরদারী জারী রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রেই বিশেষ পদক্ষেপ নিয়েছে বিএসএফ, জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top