News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে বিজেপির ভোট কাটার জন্য কংগ্রেস কিছু প্রার্থীকে দাঁড় করিয়েছে : প্রিয়াংকা গান্ধী
Image

উত্তর প্রদেশে বিজেপির ভোট কাটার জন্য কংগ্রেস কিছু প্রার্থীকে দাঁড় করিয়েছে : প্রিয়াংকা গান্ধী

রায়বরেলি, ১ মে (হি. স.) : \”শুধু নির্বাচনে জেতাই উদ্দেশ্য নয়, উত্তর প্রদেশে বিজেপির কিছু ভোট কাটার জন্যও কংগ্রেস কয়েকজন প্রার্থীকে দাঁড় করিয়েছে\”, রায়বরেলিতে নির্বাচনী প্রচারে এসে বুধবার এমন মন্তব্যই করলেন পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী বঢরা। এদিন প্রচারের ফাঁকে রায়বরেলির বহরমপুরে একটি মন্দিরে পুজোও দিয়েছেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, \”কেউ শুধু জেতার জন্যই রাজনীতি করেন না।\” উত্তর প্রদেশে নির্বাচনে কংগ্রেসের জয় সম্পর্কে জানতে চাইলে প্রিয়াংকা গান্ধী বঢরা বলেন, \”যেখানে আমাদের শক্তিশালী প্রার্থী রয়েছে সেখানে আমার কৌশল খুব পরিষ্কার। যেখানে প্রার্থীরা একটু কম শক্তিশালী, সেখানে বিজেপির বেশ কিছু ভোট কাটবে।\” রায়বরেলির বাঘোলায় এদিন তিনি দলের সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন। পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক এদিন বলেছেন, \”উত্তর প্রদেশে এবার বিজেপির অবস্থা খারাপ হবে। ওরা বাজেভাবে হেরে যাবে। যে সমস্ত কেন্দ্রে কংগ্রেসের শক্তিশালী প্রার্থী রয়েছেন তাঁরা কঠোর লড়াই করছেন। কংগ্রেস সেখানে জিতবে। আর যেখানে আমাদের প্রার্থীরা একটু কম শক্তিশালী সেখানে আমরা এমন প্রার্থী দিয়েছি যারা বিজেপির ভোট কাটবেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top