News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাবাস
Image

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাবাস

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ এপ্রিল৷৷ পনের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাবাসের সাজা দিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০১৬ সালের ১লা ফেব্রুয়ারী সন্ধ্যায় আমবাসার বাসিন্দা কাজল নাথ ভৌমিক নিজ বাড়িতে স্ত্রী রাখী দেবনাথের শরীরে আগুন ধরিয়ে দেয়৷ রাখীর চিৎকারে প্রতিবেশীরা এসে অগ্ণিদগ্দ অবস্থায় রাখীকে আমবাসা হাসপাতালে নিয়ে গেল আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়৷

ওই বছর ১০ ফেব্রুয়ারী জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখীর মৃত্যু হয়৷
ওইদিনই গ্রামবাসীরা কাজলকে পুলিশের হাতে তুলে দেয়৷ পরে রাখীর বড় বোন মঞ্জু দেবনাথ তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩২৬/৩০২ ধারায় মামলা রুজু করে৷ মামলার নম্বর ১৭/২০১৬৷ ১১ জন স্বাক্ষীর বয়ান শোনার পর সোমবার খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক গৌতম সরকার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ও যাবজ্জীবন কারাবাসের সাজা দেন৷ উল্লেখ্য, ২০০৬ সালে কাজল তেলিয়ামুড়ার মহারণীতে বিয়ে করে৷ তাদের দুটি পুত্র সন্তান রয়েছে৷ মদ খাওয়ার জন্য টাকা চেয়েছিল স্ত্রীর কাছে৷ তাছাড়া রাখীকে প্রতিনিয়ত অত্যাচার করত বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top