News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে বিচার সভায় নৃশংস খুন
Image

কৈলাসহরে বিচার সভায় নৃশংস খুন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ এপ্রিল ৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি থানার যুবরাজনগরে বিচার সভায় প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে খুন হল এক ব্যক্তি৷ নিহতের নাম মাহমুদ হোসেন৷ বিকেল সাড়ে তিনটা নাগাদ রোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা সংগঠিত হয়৷ হাসিম আলী নামে এক যুবক ছুরি দিয়ে গলার শ্বাসনালি কেটে তাকে হত্যা করে৷ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ খুনি হাসিম আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ তার ভাই শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনার খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিক সহ অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও টিএসআর এলাকায় টহল দিচ্ছে৷

ঘটনার সূত্রপাত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের মাহমুদ হোসেন এবং ইরানি এলাকার শাহিন আলী পেশায় দুজনই রাজমিস্ত্রি৷ তারা ধলাই জেলার আমবাসার ডুলুবাড়িতে কাজ করতো৷ টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে গত ২২ এপ্রিল বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়৷ মাহমুদের আক্রমণে শাহিনের হাত ভেঙে যায়৷ এব্যাপারে আমবাসা থানায় মামলা দায়ের করে শাহিন৷ পরবর্তী সময় বাড়িতে এসে স্থানীয় লিগ্যাল এইড ক্লিনিকের দ্বারস্থ হয় শাহিন৷ লিগ্যাল এইড ক্লিনিক থেকে উভয় পক্ষকে মীমাংসা করার জন্য নোটিশ জারি করা হয়৷ ক্লিনিকের ইনচার্জ কামাল মোসদ্দর এবং পিএলভি আজমির হোসেন খান সহ উভয় পক্ষের লোকজনরা সীমাংসা বৈঠকে রবিবার বিকেলে উপস্থিত হন৷ বৈঠকে সিদ্ধান্ত হয় অভিযুক্ত মাহমুদ অসুস্থ শাহিনকে চিকিৎসাবাবদ ৫ হাজার টাকা দেবে৷ মাহমুদের পরিবার থেকে এই টাকা কমিয়ে তিন হাজার টাকা করার অনুরোধ জানায়৷ এনিয়ে মতভেদ দেখা দেয়৷ উভয় পক্ষই পঞ্চায়েত অফিস কক্ষের বাইরে আসা মাত্রই শাহিনের বড় ভাই হাসিম আলী ছুরি দিয়ে মাহমুদের গলায় আঘাত করে৷ তাতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মাহমুদ এবং মারা যায়৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠে৷ পার্শ্ববর্তী এলাকার লোকজনরাও ছুটে আসে৷ খবর পাঠানো হয় ইরানি থানায়৷ পুলিশ শাহিনকে আটক করে থানায় নিয়ে যায়৷ জিজ্ঞাসাবাদে সে জানায় মীমাংসা বৈঠকে মাহমুদকে মারধর করার পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল৷ মূল অভিযুক্ত হাসিম আলী পলাতক৷ তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top