News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে মাওবাদী হামলায় দুই পুলিশকর্মী সহ নিহত তিন
Image

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় দুই পুলিশকর্মী সহ নিহত তিন

বিজাপুর, ২৮ এপ্রিল(হি.স.) : মাওবাদী হামলায় নিহত দুই পুলিশকর্মী।পাশাপাশি নিহত এক গ্রামবাসীও। ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের বিজাপুর জেলার পামেদ এলাকায়। রবিবার পুলিশের তরফে এমনই জানা গিয়েছে।


শনিবার সন্ধ্যায় ছত্তিশগড়ের বিজাপুর জেলার পামেদ এলাকায় সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাঁধে। ঘটনায় দুজন পুলিশসহ একজন গ্রামবাসী নিহত হয়। গ্রামবাসী ও পুলিশ কর্মীদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তেলেঙ্গানায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিত্সকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম অরবিন্দ মিঞ্জ, সহকারী কনস্টেবলের নাম সুক্কু হাপকা। গ্রামবাসীর নাম কায়াস্তি ইটটা।

মাওবাদীদের চার-পাঁচজনের একটি দল নিরাপত্তা বাহিনীর ওপর শনিবার গুলি চালায়। ঘটনায় দুজন পুলিশ কনস্টবলসহ একজন গ্রামবাসীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। মাওবাদীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top