News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৫ বছরে এই প্রথম দেশে বেকারত্বের হার চরমে পৌঁছেছে : রাহুল গান্ধী
Image

৪৫ বছরে এই প্রথম দেশে বেকারত্বের হার চরমে পৌঁছেছে : রাহুল গান্ধী

রায়বরেলি,২৭ এপ্রিল (হি.স.): মায়ের সংসদীয় কেন্দ্রে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| ভোটের দামামা বাজতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি| চলছে রাজনৈতিক তরজা| এরমধ্যেই আবারও মোদীকে আক্রমন করলেন রাহুল গান্ধী|

শনিবার রায়বরেলিতে সভা করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “দেশে এমন একজন যুবকও নেই যে বলতে পারবে চৌকিদার চাকরি দিয়েছে|” তিনি মোদীকে আক্রমন করে আরও বলেন, “বিগত ৪৫ বছরে এই প্রথম দেশে বেকারত্বের হার চরমে পৌঁছেছে|”

এদিন সভায় দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি কটাক্ষ করে বলেন, “৭০ বছরে এত বোকামি আর কেউ করেনি| যা মোদী নোটবন্দী ও জিএসটি চালু করে করেছেন|” যদিও রাহুল গান্ধী জিএসটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে টিপ্পনি কেটেছেন|

এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, “পাঁচ বছর ধরে দেশকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে মোদী সরকার| মোদী কখনও তাঁর বক্তব্যে যুবসমাজের জন্য চাকরি, কিংবা কৃষকদের জন্য ১৫ লক্ষ টাকা এই সবের উল্লেখ করেন না”| অভিযোগ করে তিনি আরও বলেন, “মোদী সব সময় টেলিপ্রম্পটার দেখেই ভাষণ দেন| তাঁর ভাষণ নিয়ন্ত্রিত হয় পেছন থেকে| কিন্তু এবার সময় বদলাবে”|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top