News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই বাজারে আসছে নতুন ২০ টাকার নোট : আরবিআই
Image

শীঘ্রই বাজারে আসছে নতুন ২০ টাকার নোট : আরবিআই

মুম্বই, ২৭ এপ্রিল (হি.স.): অতি শীঘ্রই বাজারে আসতে চলেছে মহাত্মা গান্ধী সিরিজের নতুন ২০ টাকার নোট| শনিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে| আরবিআই সূত্রের খবর, মহাত্মা গান্ধী সিরিজের নতুন ২০ টাকার নোটের বেস রঙ হল সবুজাভ হলুদ| নতুন ২০ টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের সই থাকবে| একইসঙ্গে আরবিআই জানিয়েছে, নতুন ২০ টাকার নোটের পাশাপাশি পুরনো ২০ টাকার ব্যাঙ্ক নোটও একইভাবে বাজারে চলবে|

আরবিআই-এর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, নতুন ২০ টাকার নোটের উভয়দিকে জ্যামিতিক প্যাটার্নে বেশ কিছু ডিজাইন রয়েছে| নতুন ২০ টাকার নোটের ডাইমেনশন হল ৬৩ এমএম x ১২৯ এমএম| আরবিআই গভর্নরের সই ছাড়াও এই নোটের মাঝখানে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি, ছোট অক্ষরে লেখা ‘আরবিআই’, ‘ভারত’, ‘ইন্ডিয়া’ এবং ‘২০’|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top