News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুর বাড়িতে ঝুলন্ত মৃতদেহ ঘর জামাইয়ের
Image

শ্বশুর বাড়িতে ঝুলন্ত মৃতদেহ ঘর জামাইয়ের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৬ এপ্রিল৷৷ ফাঁসিতে ঝুলন্ত অবস্থা মৃতদেহ উদ্ধার হয়েছে এক ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে উত্তর জেলার কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে৷ ক্ষুদিরাম কলোনির পরিমল বাগদি (২৭) পিতা মৃত নিতাই বাগদির নিজ ঘরে বারান্দায় পরিমলের ফাঁসিতে ঝুলানো মৃতদেহ দেখতে পায় তার শাশুড়ি৷ তখন চিৎকার চেচামেচি করলে পরিমলের স্ত্রী সহ অন্যান্য আত্নীয় পরিজনরা ছুটে এসে পরিমলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷ খবর দেওয়া হয় কদমতলা থানাকে৷ ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার এএসআই সৌভাগ্য চাকমা৷ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি নামিয়ে কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসেন ময়না তদন্তের জন্য৷ ময়নাতদন্তের পর পরিমল বাগদির মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

এদিকে কদমতলা থানার এএসআই সৌভাগ্য চাকমা জানান, উনারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান পরিমল বাগদি নামের ব্যক্তির মৃতদেহটি বারান্দায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলানো৷তার স্ত্রীর শাড়ি দিয়ে গলাতে ফাঁস লাগিয়ে নিজ ঘরের বারান্দায় ফাঁসিতে ঝুলানো৷ তবে উনার প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা৷ সৌভাগ্য চাকমা জানান উনার একটি মামলা হাতে নিয়ে ঘটনাটি সূক্ষ্মভাবে তদন্ত করে দেখছেন৷ অপরদিকে মৃত ব্যক্তির ভাই জানায়,৮ বছর পূর্বে একই গ্রামের ক্ষুদিরাম কলোনির বাদল কর্মকারের মেয়ে লক্ষ্মীমণি কর্মকার এর সাথে তার বড় ভাই পরিমল বাগদির বিয়ে হয়৷ বিয়ের পর থেকে পরিমল বাগদী তার শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতো৷শশুরের কোন ছেলে মেয়ে না থাকাতে একমাত্র মেয়ের জামাইকেই নিজ বাড়িতে আশ্রয় দেন৷ সে আরো জানায় তার বড় ভাই পরিমল বাগদীর পাঁচ বছরের এক পুত্র সন্তান রয়েছে৷

সে পেশায় ছিল আসামের করিমগঞ্জের একটি হোটেলের কর্মচারী৷ একমাস যাবত সে বাড়িতে এসেছিল৷আর ভাই বাড়িতে আসায় ছোট ভাইও বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে থাকতো৷ছোট ভাই আরো জানায়,গতকাল তার সাথে ধর্মনগর রাজমিস্ত্রি কাজে গিয়েছিল এবং পুনরায় বিকেল বেলা ঘরে ফিরেও এসেছিল৷ রাতের খাবার খেয়ে শুয়ে ছিল বড় ভাই কিন্তু ভোরে উঠে দেখতে পায় তার বড় ভাই ফাঁসিতে ঝুলানো অবস্থায়৷ কি কারনে ভাই ফাঁসি দিয়ে আত্মহত্যা করল তার কারণ খুঁজে পাচ্ছে না ছোট ভাই৷ কারণ ভাই ও ভাইয়ের বউ এর মধ্যে কোন দিন কোন বাক-বিতণ্ডা হয়নি৷ পরিমল বাগদির ফাঁসি দিয়ে আত্নহত্যা গোটা ক্ষুদিরাম কলোনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top