News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ফের প্লাস্টিক চাল ও ডিম, তদন্তে বিভাগীয় কর্তারা
Image

রাজ্যে ফের প্লাস্টিক চাল ও ডিম, তদন্তে বিভাগীয় কর্তারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ ফের রাজ্যে প্লাস্টিক চাল ও প্লাস্টিক ডিমের অবস্থান ধরা পড়েছে৷ এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, বৃহস্পতিবার বাগমায় এক ব্যক্তি প্লাস্টিক চাল ও প্লাস্টিক ডিমের সন্ধান পান৷ খবরটি ছড়িয়ে পরতেই মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খাদ্য দফতরের আধিকারিকরা৷ জানা গেছে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন খাদ্য দফতরের আধিকারিকরা৷

এদিকে অপর ঘটনা ঘটেছে উদয়পুরের খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷ জানা গেছে, বৃহস্পতিবার উদয়পুরের খুপিলং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসূতি মা ও শিশুদের জন্য যে খাওয়ার দেওয়া হয়েছিল তার মধ্যে প্লাস্টিকের চাল এবং ডিমও ছিল৷ এতে প্রসূতি মায়েরা ভয় পেয়ে যান৷ এ ঘটনায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হইচই পড়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খাদ্য দফতরের দক্ষিণ ও গোমতি জেলার আধিকারিকরা৷ জানা গেছে, ঘটনাটি কতটা সত্য তা জানতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা৷ তাঁরা চাল ও ডিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করছেন৷

গোমতি জেলা ফুড সেফটি এন্ড সিকিউরিটি অফিসার দয়াল রাম দাস জানিয়েছেন, প্লাস্টিক চাল ও ডিমের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এই নমুনা কলকাতা ল্যাবে পাঠানো হবে৷ সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর এবিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top