News Flash

  • Home
  • Uncategorized
  • কলম্বো-র ৪০ কিলোমিটার পূর্বে বিস্ফোরণ, ফের আতঙ্ক দ্বীপরাষ্ট্রে
Image

কলম্বো-র ৪০ কিলোমিটার পূর্বে বিস্ফোরণ, ফের আতঙ্ক দ্বীপরাষ্ট্রে

কলম্বো, ২৫ এপ্রিল (হি.স.): ইস্টার সানডের ধারাবাহিক বিস্ফোরণের আতঙ্ক এখনও পুরোপুরি মুছে যায়নি শ্রীলঙ্কার নাগরিকদের মন থেকে| গত রবিবারের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে দ্বীপরাষ্ট্রে| এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে ফের বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা| বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে পাগোড়া টাউনে ম্যাজিস্ট্রেট আদালতের পিছনে বিস্ফোরণের শব্দ শোনা যায়| কি কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ|

শ্রীলঙ্কা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পাগোড়া টাউনে ম্যাজিস্ট্রেট আদালতের পিছনে একটি ফাঁকা জমি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়| কি কারণে বিস্ফোরণ হল, তা তদন্ত করে দেখছে পুলিশ| উল্লেখ্য, গত রবিবার ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা| পর পর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গির্জা-সহ শ্রীলঙ্কার অভিজাত হোটেল| সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে| তাঁদের মধ্যে ৩৯ জনই বিদেশি নাগরিক| এছাড়াও জখম ও আহতের সংখ্যা প্রায় ৫০০ জন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top