News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কাশ্মীরের বারামুল্লায় শপিং কমপ্লেক্সে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত পাঁচটি দোকান
Image

উত্তর কাশ্মীরের বারামুল্লায় শপিং কমপ্লেক্সে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত পাঁচটি দোকান

শ্রীনগর, ২৪ এপ্রিল (হি.স.): সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে টাউনে| আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল পাঁচটি দোকান| সৌভাগ্যবশত ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রাণহানির কোনও খবর নেই| পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার সকালে সোপোরে টাউনের ইকবাল বাজারে অবস্থিত একটি তিন-তলা শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে| শপিং কমপ্লেক্সের একটি দোকানে প্রথম আগুন লাগে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরও চারটি দোকানে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে পাঁচটি দোকান| কিভাবে আগুন লাগল ওই শপিং কমপ্লেক্সে, তা তদন্ত করে দেখা হচ্ছে|

দমকল সূত্রের খবর, বুধবার সকালে সোপোরে টাউনের ইকবাল বাজারে অবস্থিত একটি তিন-তলা শপিং কমপ্লেক্সে আগুন লাগে| শপিং কমপ্লেক্সের একটি দোকানে প্রথম আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে আরও চারটি দোকানে| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে পাঁচটি দোকান| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত দু’টি দোকান, একতলার দু’টি দোকান এবং দোতলার একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top