News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব আসনে ভোট নিয়ে সন্তুষ্ট কংগ্রেস
Image

পূর্ব আসনে ভোট নিয়ে সন্তুষ্ট কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রদেশ কংগ্রেসের তরফে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, টিএসআর বাহিনী-সহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ তিনি বলেন, তাঁদের সর্বাত্মক চেষ্টার জন্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মতো পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট হয়নি৷ ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে৷

সাংবাদিকেরপ্রশ্ণের উত্তরে তিনি প্রদ্যুৎ কিশোর জানান, কংগ্রেস জয়ের জন্য নির্বাচনে লড়াই করছে৷ আশা রাখছেন জয় হবে৷ পাশাপাশি তিনি বলেন, পশ্চিম আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি৷ তাই আমরা সকলে আশা করছি নির্বাচন কমিশন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং কিছু বুথে আবার ভোটের নির্দেশ দেবে৷ গত ১১ এপ্রিলের ভোট ত্রিপুরা রাজ্যের জন্য লজ্জার৷ তাই কংগ্রেসের তরফে দাবি জানানো হয়েছে আবার ভোট করানোর৷ নির্বাচন কমিশনের হাতে পুরো তালিকা তুলে দেওয়া হয়েছে পশ্চিম আসনের কোন কোন বুথে রিগিং হয়েছে৷ এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে গোটা পশ্চিম আসনে পুনভর্োট করাবে না-যে সকল বুথে রিগিং হয়েছে সেগুলোতে ভোট করাবে৷ যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের সঙ্গে মিল না হয় তবে তাঁরা আদলতেও যেতে পারেন বলে জানান তিনি৷

এদিকে, পূর্ব ত্রিপুরা আসনের বেশ কয়েকটি বুথ দখলের অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মা৷ এই অভিযোগ করে রাজকুমারী প্রজ্ঞা বলেন, বিভিন্ন জায়গায় ইভিএম সঠিকভাবে কাজ করছে না, বহু বুথে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বুথ ক্যাপচারিংয়েরও খবর তাঁর কাছে আসছে৷ তিনি নাকি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ফোন করে বিষয়গুলি জানাচ্ছেন৷ রির্টানিং অফিসারকেও অভিযোগগুলি সম্পর্কে অবহিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করতে বলেছেন তিনি৷

মঙ্গলবার সকাল সাতটা থেকে পূর্ব ত্রিপুরা আসনের ভোট পর্ব চলছে৷ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত৷ ভোট নেওয়া হচ্ছে ছয় জেলার ৩০টি বিধানসভা এলাকার অন্তর্গত ১,৬৪৫টি ভোটগ্রহণ কেন্দ্রে৷ সকাল সাড়ে সাতটা নাগাদ ধলাই জেলার রাইমাভ্যালি এলাকার বাইগনছাপাড়া এসবি সুকলে নিজের মতাধিকার প্রয়োগ করেছেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী রেবতীকুমার ত্রিপুরা৷ ভোট দিয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর জয় নিশ্চিত বলে দাবি করেছেন রেবতীকুমার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top