News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যালেন্ডার কর্মসূচি অনুযায়ী রক্তদানকে উৎসবে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Image

ক্যালেন্ডার কর্মসূচি অনুযায়ী রক্তদানকে উৎসবে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে সোমবার সকালে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷


মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে টাউন বড়দোয়ালি কর্মচারী সমিতি আয়োজিত রক্তদান উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, নির্বাচনী কাজে বিভিন্ন রাজনীতিক দল ও নেতা কর্মী সমর্থকরা ব্যস্ত থাকার কারণে এই সময় কাজের মধ্যে রক্তদান শিবিরের সংখ্যা অনেকটাই কমে গেছে৷ এর ফলে রাজ্যের হাসপাতালগুলির ব্লাডব্যাঙ্কে রক্ত সঙ্কট দেখা দিয়েছে৷ এর ফলে, দুর্ঘটনায় ব্যতিত রোগী থেলাসেমিয়া রোগি, ক্যান্সার আক্রান্ত রোগী সহ অন্যান্য যাদের রক্তের প্রয়োজন তারা সঙ্কটে পড়েছেন৷ এই সঙ্কট থেকে উত্তোরনের জন্য রক্তদান খুবই জরুরি৷ কর্মচারী সমিতি এক গুরুত্বপূর্ণ সময়ে রক্তদানের মতো মহতি কাজে এগিয়ে এসেছে৷

এজন্য উদ্যোক্তাদের তিনি ভূয়সী প্রশংসা করেন৷ অন্যান্য সংস্থা, ক্লাব ও সকল স্তরের জনগণকে চারমাস অন্তর অন্তর রক্তদানে এগিয়ে আসতে স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন৷ রাজ্য সরকার রক্তদানকে উৎসবে পরিণত করার লক্ষ্যে কেলেন্ডার কর্মসূচি গ্রহণ করেছে৷ সেই কর্মসূচি রূপায়ণে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন৷ রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা, কর্মচারী সমিতির সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ প্রমুখ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top