News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট কর্মীদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে কড়া বার্তা সিইও’র
Image

ভোট কর্মীদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে কড়া বার্তা সিইও’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ ত্রিপুরা পূর্ব আসনের ভোটে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন৷ প্রাক্তন সহকারী নির্বাচন কমিশনার বিনোদ জুৎসিকে এই দায়িত্ব দিয়েছে কমিশন৷ ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি সোমবার এ-কথা জানিয়েছেন৷ পাশাপাশি তিনি ভোট প্রক্রিয়ায় যুক্ত সমস্ত আধিকারিকদেরও সতর্ক করেছেন৷ বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় কোনও গড়মিল ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে৷


মঙ্গলবার সকাল সাতটা থেকে ত্রিপুরা পূর্ব আসনে ভোট শুরু হবে৷ ১,৬৪৫টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা৷ প্রায় দশ হাজার ভোটকর্মী নির্বাচনের কাজে যুক্ত রয়েছেন৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আজ বিকেল ৬-টা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গিয়েছে, ১,৬৪০টি বুথের ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওয়ানা হয়ে গিয়েছেন৷ তাঁদের মধ্যে ১,৬৩০টি বুথে ভোটকর্মীরা পৌঁছে গিয়েছেন৷ বাকি ভোটকর্মীরাও আজ রাতের মধ্যেই নিজ নিজ বুথে পৌঁছে যাবেন৷ তিনি জানান, ধলাই জেলায় কয়েকটি বুথে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ভোটকর্মীদের বুথ পর্যন্ত যেতে হবে৷ তাতে, সবর্োচ্চ ২ ঘণ্টা সময় প্রয়োজন রয়েছে৷


এদিন মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনের ভোটে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন৷ প্রাক্তন সহকারী নির্বাচন কমিশনার বিনোদ জুৎসিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ তিনি আজ আগরতলায় এসে পৌঁছেছেন৷ ত্রিপুরায় নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত আধিকরিকদের সাথে তিনি আজ বৈঠক করছেন৷ আগামীকাল ভোটের সমস্ত প্রক্রিয়া তাঁর নজরদারিতে সম্পন্ন হবে বলে জানান শ্রীরাম তরণিকান্তি৷


মুখ্য নির্বাচন আধিকারিকের দাবি, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ত্রিপুরা পূর্ব আসনের ভোটে একজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক-সহ আরও দুজন পুলিশ পর্যবেক্ষক নিরাপত্তা ব্যবস্থার পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন৷ পাশাপাশি নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকও শুধু ত্রিপুরা পূর্ব আসনের ভোটের দায়িত্বে নিয়োগ করেছে৷ তাঁর কথায়, ত্রিপুরা পশ্চিম আসনের তুলনায় পূর্ব আসনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং টিএসআর বাড়ানো হয়েছে৷ ফলে, ভোটে গণ্ডগোলের কোনও সম্ভাবনা নেই বলে তিনি মনে করেন৷ তাঁর মতে, ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কোনও ত্রুটি রাখা হয়নি৷ তা সত্ত্বেও ভোটে গণ্ডগোল হলে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷ তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভোটকর্মীরা নির্বাচন প্রক্রিয়ায় গড়মিলের সাথে যুক্ত প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবেই৷ এমনও হতে পারে, ওই ভোটকর্মীকে তাঁর চাকরি থেকে বরখাস্তও করা হবে৷ তাছাড়া, পোলিং এজেন্ট কিংবা কোনও রাজনৈতিক দলের সমর্থকরা ভোটে গণ্ডগোলের চেষ্টা করলে তাঁকে সারা জীবন আইনি গ্যাঁড়াকলে ভুগতে হবে৷


শ্রীরাম তরণিকান্তির কথায়, ভোট প্রক্রিয়ায় কোনও গণ্ডগোল হলে যতবার প্রয়োজন হবে ততবার পুনভর্োটের আয়োজন করা হবে৷ তাঁর মতে, সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্টের বুথে পাঠানো উচিত৷ তিনি জানান, সমস্ত সেক্টর অফিসারদের তালিকা ফোন নম্বর-সহ আজকেই সমস্ত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে৷ ওই তালিকা পোলিং এজেন্টদের মধ্যে বিতরণ করা হলে কেউ প্রয়োজনে সেক্টর অফিসারের সহায়তায় বুথে যেতে পারবেন৷ পোলিং এজেন্টদের নিরাপদে বুথে নেওয়া এবং ভোটপর্বের পর তাঁদের বাড়ি ফিরে নিয়ে যাওয়ার দায়িত্বও নিয়েছে কমিশন৷


তাঁর আহ্বান, ভোটের সাথে সকলে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করুন৷ ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সৎ এবং নির্ভয়ে অংশ নিন৷ কারণ, ত্রিপুরায় অবাধ, শান্তিপূর্ণ ভোটের ঐতিহ্য রয়েছে৷ ওই ঐতিহ্যকে কোনওভাবে কলঙ্কিত হতে দেবেন না, আর্জি জানান মুখ্য নির্বাচন আধিকারিক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top