News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ২৯০, গ্রেফতার ২৪ জন সন্দেহভাজন
Image

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ২৯০, গ্রেফতার ২৪ জন সন্দেহভাজন

কলম্বো, ২২ এপ্রিল (হি.স.): ‘রক্তাক্ত’ শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে| শ্রীলঙ্কা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেল ও একটি চার্চে, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চ এবং বাটিকালোয়ার চার্চে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২৯০ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও জখম ও আহতের সংখ্যা প্রায় ৫০০ জন| আর তাই প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা সম্ভবত আরও বাড়তে পারে| কারণ, আহত ও জখমদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| সোমবার সকালে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শ্রীলঙ্কার গীর্জ এবং হোটেলে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০| জখম ও আহতের সংখ্যা প্রায় ৫০০|

ইস্টার সানডের সকালে শ্রীলঙ্কার গীর্জায় গীর্জায় প্রচুর মানুষের ভিড় ছিল, উত্সব-ছুটির আনন্দ মহূর্তের মধ্যে বদলে যায়| রবিবার সকাল পৌনে ন’টা নাগাদ প্রথমে বিস্ফোরণের খবর পাওয়া যায়| কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেল ও একটি গীর্জায়, নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চ এবং বাটিকালোয়ার চার্চে ভয়াবহ বিস্ফোরণ ঘটে| আর্তনাদ, চিত্কার, দেহাংশের স্তূপে আনন্দ ফিকে হয়ে যায়| আত্মঘাতী বিস্ফোরণ, নাকি জঙ্গি হানা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়| দুপুরের দিকে ফের দু’টি বিস্ফোরণে শব্দ শোনা যায়| সবমিলিয়ে আটটি বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা| শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রবিবারের হামলার ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জন সন্দেহজনককে গ্রেফতার করা হয়েছে| আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top