News Flash

  • Home
  • Uncategorized
  • কং-এর সমর্থনে ভোট চাইছে জঙ্গি সংগঠন, কমিশনে অভিযোগ জানিয়েও প্রতিকার নেই, অসন্তুষ্ট বিজেপি
Image

কং-এর সমর্থনে ভোট চাইছে জঙ্গি সংগঠন, কমিশনে অভিযোগ জানিয়েও প্রতিকার নেই, অসন্তুষ্ট বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ রাজ্যে কংগ্রেসের সমর্থনে ভোট চাইছে জঙ্গি সংগঠন এনএলএফটি৷ নির্বাচন কমিশনে লিখিত এবং অডিও ফুটেজ-সহ অভিযোগ জানানো সত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ তাই অসন্তোষ প্রকাশ করেছে বিজেপি৷


রবিবার বিজেপি-র প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, নিরাপত্তার প্রশ্ণে পূর্ব আসনে ভোট পিছিয়েছে৷ কিন্তু আবারও ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে৷ নির্বাচন কমিশন সব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছে না, উষ্মা প্রকাশ করে বলেন তিনি৷


নবেন্দুর দাবি, এটিটিএফ অনেক আগে থেকেই কংগ্রেসকে নির্বাচনে মদত দিচ্ছে৷ বৈরি সংগঠনটির প্রধান রঞ্জিত দেববর্মাকে প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে ঘোরাফেরা করতে দেখা গেছে৷ কিন্তু এখন সবচেয়ে চিন্তার বিষয় হল, নিষিদ্ধ ঘোষিত বৈরি সংগঠন এনএলএফটি কংগ্রেসের সমর্থনে ভোট চাইছে৷ নবেন্দুর অভিযোগ, এনএলএফটি সচিব উৎপল দেববর্মা ওরফে ডি উথুই জনজাতিদের উদ্দেশ্যে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য ভাষণ দিয়েছে৷ বিষয়টি নির্বাচন কমিশনে প্রমাণ-সহ জানানো হয়েছে৷ কিন্তু কমিশনের এ-বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন নবেন্দুবাবু৷


তাঁর কথায়, উগ্রবাদীরা নির্বাচনে জড়িয়ে পড়েছে৷ তবু কমিশনের কোনও হেলদোল নেই৷ নিরাপত্তার প্রশ্ণে ভোট পিছিয়েছে৷ অথচ, উগ্রবাদীদের হঠাৎ গতিবিধি জনমনে উৎকণ্ঠার সৃষ্টি করেছে৷ ভোট আবারও পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের আভাস মিলছে৷
কমিশনের উদ্দেশ্যে নবেন্দু বলেন, ২৩ এপ্রিল ভোট সুনিশ্চিত করুন৷ কারণ, ভোট আবার পিছিয়ে গেলে ভোটকর্মী-সহ অনেককে সমস্যার মুখে পড়তে হবে৷


বিজেপি মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরে চক্রান্ত শুরু হয়েছে৷ নির্বাচন কমিশন বিভ্রান্ত হয়ে পড়েছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, ঘনঘন ভোল বদল করছেন মুখ্য নির্বাচন আধিকারিক৷ পশ্চিম আসনে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে ঘোষণা করে এখন তিনি তাঁর বয়ান পাল্টাচ্ছেন৷ নবেন্দুর কথায়, নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করছি না৷ তবে, কমিশনের ভূমিকায় সন্তুষ্টও হতে পারছি না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top