News Flash

  • Home
  • Uncategorized
  • ইতালির সিরি এ লিগ জিতল জুভেন্তাস
Image

ইতালির সিরি এ লিগ জিতল জুভেন্তাস

তুরিন, ২১ এপ্রিল (হি.স.) : ইতালির সিরি এ লিগ জিতল জুভেন্তাস৷ শনিবার ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারালো জুভেন্তাস৷ ৩৩ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়নের মুকুট জিতল তুরিনের ক্লাব৷ এই নিয়ে রেকর্ড সংখ্যাক টানা আটবার সিরি এ চ্যাম্পিয়ন হল তারা৷


৬৭ পয়েন্ট নিয়ে লিগের দু’নম্বরে থাকা নাপোলির চেয়ে জুভেন্তাস এগিয়ে ২০ পয়েন্টে৷ নাপোলির এখনও ৬ টি ম্যাচ বাকি থাকলেও জুভেন্তাসকে ছোঁয়া অসম্ভব৷ তাই ফিওরেন্টিনার বিরুদ্ধে ম্যাচ জিততে ৫ ম্যাচ হাতে থাককেই চ্যাম্পিয়ন হল জুভেন্তাস৷ লা-লিগা, সিরি এ, বুন্দেশলিগা, লিগ ওয়ান ও প্রিমিয়র লিগ ধরলে জুভেন্তাসই প্রথম ক্লাব যারা টানা আটবার ঘরোয়া লিগ জয়ের স্বাদ পেল৷


সেই সঙ্গে ব্যাক্তিগত রেকর্ডও গড়লেন রোনাল্ডো৷ ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানোই প্রথম ফুটবলার যিনি প্রিমিয়র লিগ, লা-লিগা ও সিরি এ, তিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন৷ প্রসঙ্গত ম্যাঞ্চেস্টার জার্সিতে প্রিমিয়র লিগ, রিয়াল মাদ্রিদ জার্সিতে লা-লিগা ও জুভেন্তাসের জার্সিতে সিরি এ জয়ের নজির গড়লেন সিআর সেভেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top