News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ এপ্রিল ৷৷ ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে৷ নিহত শ্রমিককে জনৈক টিটু ঘোষ বলে শনাক্ত করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কাকড়াবন জামজুড়ি এলাকায়৷ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার সকালে টিটু ঘোষ নামের শ্রমিক কাকড়াবন জামজুরি এলাকার বাসিন্দা কল্পনা দাসের বাড়িতে পুকুর সংলগ্ণ জলের মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান৷ তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় টিটু ঘোষের৷


খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ তাঁরা টিটুর মৃতদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছেন৷ পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, ময়না তদন্তের পর টিটুর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এদিকে টিটুর মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top