News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুরে নাশকতার আগুনে পুড়ল দুটি গাড়ি, চাঞ্চল্য
Image

অমরপুরে নাশকতার আগুনে পুড়ল দুটি গাড়ি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ নির্বাচনি প্রহসন এবার অমরপুরেও৷ লোকসভা নির্বাচনের প্রচার মুখ্যমন্ত্রীর অমরপুর সফরের প্রাক্ মুহুর্তে নাশকতার আগুনে পুড়ে ছাই হলো দুটি গাড়ি৷ ঘটনা অমরপুর মহকুমার প্রাণকেন্দ্র তথা অমরপুর মোটরস্ট্যান্ড এলাকার, অমরপুর-উদয়পুর প্রধান সড়কের পাশে৷


ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত আনুমানিক ২টা নাগাদ বিপ্লব সেন ও সুব্রত রাহা নামে মহকুমার দুই ঠিকেদারের ট্রিপরা ও মালবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেয় দুষৃকতিকারীরা৷ ঘটনার আচঁ পেয়ে এলাকাবাসী সঙ্গে সঙ্গে অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে৷ এলাকাবাসীর কাছে খোঁজ খবর নিয়ে জানা যায়, উক্ত দুই ঠিকেদার বাম রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন৷ বর্তমানে উনার পারিবারিক কারণে রাজধানীতে বসবাস করেন৷ ঘটনার খবর পেয়ে উক্ত দুই ঠিকেদার মহকুমার ছুটে আসেন৷ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেন৷


মুখ্যমন্ত্রীর মহকুমার সফরের ঠিক প্রাক্ মুহুর্তে যখন আরক্ষাবাহিনীর টহলদারি জোড় কদমে চলছে মহকুমার অলি-গলি থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে, ঠিক তখনই মহকুমার প্রানকেন্দ্রে ঘটে যাওয়া এহেন নাশকতার ঘটনায় মহকুমার আইন-শৃঙ্খলা প্রশ্ণ চিহ্ণের মুখে এসে দাড়িয়েছে বলে অভিমত মহকুমাবাসীর৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top