News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব ত্রিপুরা আসনে অতিরিক্ত দুই পুলিশ অবজারভার নিযুক্ত, আসছে আরও বাহিনী
Image

পূর্ব ত্রিপুরা আসনে অতিরিক্ত দুই পুলিশ অবজারভার নিযুক্ত, আসছে আরও বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন অতিরিক্ত দুইজন পুলিশ অবজারভার নিযুক্ত করেছে৷ ফলে, ত্রিপুরা পূর্ব আসনে লোকসভা নির্বাচনে তিনজন পুলিশ অবজারভার দায়িত্বে রয়েছেন৷


রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনিকান্তি জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনে ভোট অবাধ ও সুষ্ঠু করার দৃঢ় সংকল্প নিয়েছি৷ ত্রিপুরা পশ্চিম আসনে ভোটে কিছু সমস্যা হয়েছে৷ তাই, পূর্ব আসনে কোন ঝঁুকি নিতে রাজী নয় কমিশন৷ তাঁর কথায়, ত্রিপুরা পূর্ব আসনে দুইজন অতিরিক্ত পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে৷ জয়া রামন ও সুব্রত গাঙ্গুলিকে কমিশন ত্রিপুরা পূর্ব আসনে পুলিশ অবজারভার হিসেবে নিযুক্ত করেছে৷ ফলে, এখন পূর্ব আসনে নির্বাচনের পরিচালনায় তিনজন পুলিশ অবজারভার রয়েছেন৷ তাতে, আইন-শৃঙ্খলা নিয়ে চিন্তার কোন কারণ নেই৷ সাথে তিনি যোগ করেন, অতিরিক্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও দুয়েক দিনের মধ্যে রাজ্যে এসে পৌছাবেন৷ তাঁর দাবি, ত্রিপুরা পূর্ব আসনে ভোট সুষ্ঠু এবং অবাধ হবেই৷


তাঁর কথায়, রাজ্যে লোকসভা নির্বাচনকে ঘিরে আভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ তাই, তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে প্রত্যেকটি বুথে পোলিং এজেন্ট দেওয়ার আহ্বান রেখেছেন৷ তিনি আশ্বস্ত করেন, সমস্ত পোলিং এজেন্টদের নিরাপত্তা দেওয়া হবে৷ তাঁদের বুথে পৌছে দেওয়া এবং বুথ থেকে বাড়ি পর্যন্ত পৌছানোর দায়িত্ব কমিশন নেবে৷ এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ তাঁর মতে, সমস্ত বুথে প্রত্যোকটি রাজনৈতিক দলের পোলিং এজেন্ট থাকলে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে৷
শ্রীরাম তরনিকান্তি জানিয়েছেন, ত্রিপুরা পূর্ব আসনে ১২ লক্ষ ৫৭ হাজার ৯৪৪ জন ভোটার রয়েছেন৷ এরমধ্যে পুরুষ ৬ লক্ষ ৩৭ হাজার, মহিলা ৬ লক্ষ ২০ হাজার ২৯১ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন৷ তিনি আরও জানান, সার্ভিস ভোটার রয়েছেন ৩৯১৭ জন৷ তাঁদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ১৯৪০ জন৷ ত্রিপুরা পূর্ব আসনে ১৩৪৯টি স্থানে ১৬৪৫টি বুথ রয়েছে৷ এরমধ্যে ৩০টি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত হবে৷
এদিকে, ত্রিপুরা পশ্চিম আসনে প্রায় আট শতাধিক অভিযোগ জমা পড়েছে৷ সমস্ত অভিযোগের পরীক্ষা নিরিক্ষা চলছে৷ কোথাও কোন গন্ডগোল মনে হলেই পুনঃ যাচাই করা হচ্ছে৷ এদিন তিনি ত্রিপুরা পশ্চিম আসনে পুনঃ ভোটের বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি৷ তবে, প্রয়োজনীয় পদক্ষেপ সময়মতোই নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top