News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে তুলাশিখরে আইএনপিটির সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
Image

কংগ্রেস প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে তুলাশিখরে আইএনপিটির সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণের ওপর হামলার পরের দিন আজ শুক্রবারও উত্তপ্ত খোয়াই জেলা৷ গতকাল সংগঠিত হামলার প্রতিবাদে আজ খোয়াই জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কংগ্রেসের সমর্থকরা৷
প্রজ্ঞার ওপর আইপিএফটি সমর্থকদের হামলা চালানোর প্রতিবাদে আজ সকাল সাতটা থেকে আইএনপিটি এবং কংগ্রেসের সদস্যরা গোলটিলা এলাকায় খোয়াই-তুলাশিখর সড়ক অবরোধ গড়ে তুলেন৷ এর জেরে রাস্তার দু-দিকে যানবাহনের বিশাল লাইন পড়ে যায়৷


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ অবরোধ প্রত্যাহার করতে প্রতিবাদকারীদের অনুরোধ করা হয়৷ কিন্তু তাঁরা অবরোধ প্রত্যাহার করেননি৷ এভাবে চলে দুই ঘণ্টার বেশি সময়৷ অবশেষে পুলিশ মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয়৷ এর পর অবরোধকারীরা পালিয়ে যায়৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান৷ এদিকে, এই ঘটনার পর গোটা জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top