News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে না : কুমারস্বামী
Image

মোদীর কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে না : কুমারস্বামী

বেঙ্গালুরু, ১৯ এপ্রিল (হি.স.): সপ্তদশ সাধারণ নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। বৃহস্পতিবার কর্ণাটকের বাগলকোটে নির্বাচনী জনসভা থেকে ভারতীয় সেনার অপমান করা প্রসঙ্গে কুমারস্বামীকে কড়া ভাষায় “দেশপ্রেমিক নন” বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই পাল্টা জবাবে শুক্রবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কুমারস্বামী বলেন, “মোদীর কাছ থেকে আমাকে দেশপ্রেম শিখতে হবে না। সেটা আমাদের ঐতিহ্য।”

এদিন এইচ ডি কুমারস্বামী বলেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছেন আমি দেশপ্রেমিক নই। মোদীর কাছ থেকে আমাকে দেশপ্রেম শিখতে হবে না। যখন দেবেগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরে একটিও বিস্ফোরণ বা সন্ত্রাসী হামলা হয়নি। এটি আমাদের ঐতিহ্য। তাই আমাকে কলঙ্কিত করার কোনও অধিকার আপনার নেই।” বৃহস্পতিবারের সভা থেকে কর্ণাটকের কংগ্রেস-জেডিএস সরকারকে চূড়ান্ত কটাক্ষ প্রধানমন্ত্রী বলেছিলেন, “আপনারা যদি শক্তিশালী সরকার দেখতে চান তাহলে দিল্লির দিকে তাকান। যদি ‘মজবুর’ সরকার দেখতে চান তাহলে কর্ণাটকের দিকে তাকান। কংগ্রেস ‘মজবুর’ সরকার চায়। তাই ভোটারদের ‘মজবুর’ কুমারস্বামীর দিকে তাকাতে বলছে। এখানকার মুখ্যমন্ত্রী বলেন যারা দু-বেলা খেতে পান না তাঁরা সেনাবাহিনীতে যোগ দেন। এটা আমাদের বীর সেনাদের প্রতি অপমান নয়? এইভাবে ভোট চাইবেন?” তারই পাল্টা এদিন মোদীকে আক্রমণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top