News Flash

Image

যান সন্ত্রাসে নিহত দুই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই/পানিসাগর, ১৮ এপ্রিল ৷৷ পৃথক দুটি স্থানে যান দুর্ঘটনায় মর্র্মন্তিক মৃত্যু হলো দুইজনের৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ছয়জন৷ দুর্ঘটনাগুলি সংগঠিত হয়েছে খোয়াই মহকুমার দ্বীপজ্বল এবং পানিসাগরে৷ অভিশপ্ত যানগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় চেরমা থেকে যাত্রী নিয়ে খোয়াই যাচ্ছিল একটি কমান্ডার জীপ গাড়ি৷ জীপ গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খোয়াইয়ের দ্বীপজলের একটি ছড়ায় পড়ে যায়৷ তাতে জীপ গাড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় চালক বিকল দেববর্মা (৩৫) এবং গুরুতর জখম হয় ৬ জন যাত্রী৷ আহতরা হলেন পাবর্তী দেববর্মা (৪৮), সুমিনা দেববর্মা (২৮), পদ্মমণি দেববর্মা (৪৮), মুনিরং দেববর্মা (৫০) পদনি দেববর্মা (৫০)৷ আহতদের বাড়ি সিমনার তমাকারী অঞ্চলে৷ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাঠায় খোয়াই হাসপাতালে অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমলপুরে একটি সামাজিক অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি৷ অবিশপ্ত জীপ গাড়িটি উদ্ধারে অভিযান নেমেছে খোযাই মহকুমার পুলিশ৷

এদিকে, বুধবার সন্ধ্যায় পানিসাগর অগ্ণিপাশা জাতীয় সড়কে ওয়াইবি ৪১ এইচ ১৪৪৭ নম্বরের একটি পণ্য বোঝাই লরির চাপায় প্রাণ হারায় এক ব্যবসায়ী৷ নিহতের নাম স্বদেশ রঞ্জন সরকার (৬৫)৷ তিনি বাইসাইকেল চেপে বাড়ি ফিরছিলেন৷ তখনই পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দেয় পণ্য বোঝাই লরিটি৷ তাতে তিনি ছিটকে পড়েন রাস্তার ওপর৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে নিযে যায় পানিসাগর হাসপাতালে৷ অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে৷ সেখানে তার মৃত্যু হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top