News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা পূর্ব আসনে ভোট নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেস্ট : গৌতম দাশ
Image

ত্রিপুরা পূর্ব আসনে ভোট নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেস্ট : গৌতম দাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ ত্রিপুরা পূর্ব আসনে সুষ্ঠু ও অবাধ ভোট নির্বাচন কমিশনের জন্য অ্যাসিড টেস্ট৷ কারণ, পশ্চিম আসনে ভোটে গন্ডগোলের বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং পূর্ব আসনে নিরাপত্তাজনিত কারণে ভোট পিছিয়ে দেওয়ায় কমিশনের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ৷ তাঁর কথায়, আশা রাখছি নির্বাচন কমিশন পূর্ব আসনে ভোটে নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে পারবে৷ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনুরুদ্ধার হবে৷

এদিন গৌতম দাশ বলেন, গত ১১ এপ্রিল ত্রিপুরা পশ্চিম আসনে ভোটের নামে যেভাবে রিগিং হয়েছে তা ভারতের ইতিহাসে বিরল৷ তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এবং ত্রিপুরা রাজ্যের নির্বাচন দফতর নিরপেক্ষতা হারিয়েছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে৷ তাই, বামফ্রন্ট দিল্লিতে নির্বাচন কমিশনের দরবারে গিয়েছে৷ তিনি জানান, ভোট রিগিংয়ের প্রতিবাদে এবং পুনঃ ভোটের দাবিতে নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়েছে সিপিএম৷ শুধু তাই নয়, দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে ধর্ণা কর্মসূচীও পালন করা হয়েছে৷

গৌতম দাশের দাবি, কমিশনে সুনির্দিষ্টভাবে ভোট রিগিংয়ের অভিযোগ জানানো হয়েছে৷ প্রথমে ৪৬৪টি এবং পড়ে আরো ৭৭৪টি বুথে রিগিংয়ের অভিযোগ জানিয়েছি৷

শ্রীদাস এদিন ত্রিপুরা পূর্ব আসনে ভোট পিছিয়ে যাওয়ায় নির্বাচন কমিশননে সাধুবাদ জানিয়েছেন৷ পাশাপাশি, রাজ্য নির্বাচন কমিশনকেও চাচাছোঁলা ভাষায় আক্রমণ করেছেন৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, নির্বাচন ঘোষণার শুরু থেকেই ব্যাপক সন্ত্রাসের অভিযোগ জানিয়েছি৷ তবুও রাজ্য নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি৷ নির্বাচনী প্রচারে বাম প্রার্থী আক্রান্ত হয়েছেন, তা সত্বেও নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হয়নি৷ গৌতম দাসের দাবি, অতিরিক্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে তবেই ত্রিপুরা পূর্ব আসনে ভোটের আয়োজন করুক কমিশন৷ কারণ, ত্রিপুরা পশ্চিম আসনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর অভাবেই ভোট রিগিং সম্ভব হয়েছে৷

এদিন গৌতম দাশ ত্রিপুরা পশ্চিম আসনে সমস্ত বুথে পুনঃ ভোটের দাবি জানিয়েছেন৷ তিনি কটাক্ষ করে বলেন, নব্য চৌকিদাররা পশ্চিম আসনে ভোটে ডাকাতি করেছে৷ কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ সাথে যোগ করেন, পশ্চিম আসনে ব্যাপক রিগিংয়ের ফলে পূর্ব আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা কমিশনের জন্য অ্যাসিড টেস্ট৷ তাতে কমিশন সফলতার প্রমাণ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top