News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় দিনে তিন পাচারকারী সহ প্রচুর পাচার সামগ্রী আটক করেছে বিএসএফ
Image

ছয় দিনে তিন পাচারকারী সহ প্রচুর পাচার সামগ্রী আটক করেছে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ নির্বাচনী পরিবেশে পাচারকারীরাও যথেষ্ট সক্রিয়৷ তার প্রমাণ পাওয়া গিয়েছে বিএসএফ’র ধারাবাহিক অভিযানে উদ্ধার প্রচুর পাচার সামগ্রী আটকের ঘটনায়৷ ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ত্রিপুরায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে বিএসএফ ১৬টি গবাদী পশু, ৪৬.৯ কেজি গাঁজা ২৫৮৪ কেজি চা উদ্ধার করেছে৷ মঙ্গলবার পাচারের সময় ১১ কেজি গাজা, একটি মোবাইল সহ এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ৷ তাতে, স্পষ্ট নির্বাচনী ডামাঢোলে পাচারকারীরাও নিজেদের গতিবিধি বন্ধ রাখেনি৷ সারা ত্রিপুরায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন সত্বেও ক্রমাগত পাচার চলছে৷

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনৈক আধিকারীক জানিয়েছেন, মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্র্তী নিদয়া সীমান্ত এলাকা দিয়ে পাচারের খবর পাওয়া গিয়েছিল৷ পিলার নং ২১০৩/১৩এস সংলগ্ণ কাটাতারের বেড়া কেঁটে পাচারকারীরা সীমান্তের ওপারে পাচার সামগ্রী পৌছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল৷ গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা সেখানে ছুটে যান৷ কাঁটাতারের বেড়ার কাছাকাছি যেতেই পাচারকারীরা প্রতিরোধ গড়ে তুলে৷ কিন্তু বিএসএফ জওয়ানরা তাদের প্রতিরোধ বেধ করে একজন ভারতীয় পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছেন৷ বাকি পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ওই আধিকারীক জানিয়েছেন, ধৃত পাচারকারীর পরিচয় শনাক্ত হয়েছে৷ তার নাম ওয়াসিম আক্রম(২৫)৷ সিপাহীজলা জেলার কাঞ্চিগঞ্জতুলা এলাকার বাসিন্দা সে৷ বিএসএফ তার সাথে ১১ কেজি গাঁজা এবং মোবাইল আটক করেছে৷ পরে তাকে যাত্রাপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

বিএসএফ আধিকারীকের দাবি, সীমান্তে কড়া পাহাড়া দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷ তাই, প্রচুর পরিমানে গাঁজা, ফেন্সিডিল, গবাদি পশু, চা, কাপড় ইত্যাদি ক্রমাগত পাচারের সময় উদ্ধার করা সম্ভব হচ্ছে৷ তিনি জানান, ত্রিপুরায় গত ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুইজন পাচারকারীকে বিএসএফ জওয়ানরা আটক করেছেন৷ তাদের সাথে ১৬টি গবাদি পশু যার বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার টাকা, ৪৬.৯ কেজি গাঁজা যার বাজার মূল্য ২ লক্ষ ৩২৪ হাজার ৫০০ টাকা এবং ২৫৮৪ কেজি চা যার বাজার মূল্য ৪ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরাকে মাদকমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গিকার নিয়েছে বিএসএফ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top