News Flash

  • Home
  • Uncategorized
  • নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে চিত্রনির্মাতা রীতেশ বাত্রার সিনেমা ‘ফটোগ্রাফ’
Image

নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে চিত্রনির্মাতা রীতেশ বাত্রার সিনেমা ‘ফটোগ্রাফ’

মুম্বই, ১৬ এপ্রিল (হি. স.) : আগামী ১৯তম বার্ষিক নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে চিত্রনির্মাতা রীতেশ বাত্রার সিনেমা ‘ফটোগ্রাফ। ওই ফিল্ম ফেস্টিভালের আয়োজকেরা ঘোষণা করেছেন, বার্ষিক অনুষ্ঠানটি চলবে মে মাসের এক সপ্তাহব্যাপী। এবং সেখানে তিনটি ভারতীয় সিনেমা দেখানো হবে। ৭মে শুরু হয়ে চলচ্চিত্র উৎসব চলবে ১২মে পর্যন্ত। অনুষ্ঠানটি হবে ম্যানহাটনের ভিলেজ ইস্ট সিনেমায়। তিনটি চলচ্চিত্র হল— ‘স্যার’, ‘ফটোগ্রাফ’ এবং ‘দ্য লাস্ট কালার’ । প্রতিটি সিনেমার পরিচালকদের সঙ্গে কথোপকথনের জন্য আলাদা সময় বরাদ্দ থাকবে।

৭ তারিখ দেখানো হবে রুহিনা গেরার সিনেমা ‘স্যার’। কান ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল। বিষয়বস্তু হলো একজন অবস্থাপন্ন ব্যক্তি তার বাড়ির বিধবা পরিচারিকার প্রেমে পড়ে যান। এরপরে গল্পের নানা মোড় আসে। ‘ফটোগ্রাফ’ সিনেমাটি দেখানো হবে ১০ মে। রীতেশ বাত্রার এই সিনেমাটি মুম্বইয়ের একজন স্ট্রাগলিং স্ট্রীট ফটোগ্রাফারের গল্প। সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং সানিয়া মালহোত্রা রয়েছেন। গল্পটি আদতে আদ্যন্ত ভালোবাসার গল্প। বিকাশ খান্না পরিচালিত ‘দ্য লাস্ট কালার্স’ সিনেমাটি দিয়ে চলচ্চিত্র উৎসব এ বারের মতো শেষ হবে। গল্পটি ছোটি নামে একটি ন’বছরের মেয়ের। সে দড়ির উপরে বিপজ্জনকভাবে খেলা দেখায়। ছোটি ও তার বন্ধু নূর কী ভাবে ভারতের বেনারস শহরে জীবনের সংগ্রাম চালায় সেই নিয়েই গল্পটি। এই চলচ্চিত্র উৎসব এর ডিরেক্টর অসীম ছাবড়া জানিয়েছেন, ভারতের নতুন সিনেমার মধ্যে থেকে কয়েকটিকে বেছে নিতে পেরে আমরা গর্বিত। তিনি আরও বলেন, ‘‘এই অসামান্য নামগুলিই সিনেমাগুলির সৌন্দর্য, শক্তি এবং ঔজ্জ্বল্যকে প্রকাশ করছে। তিনটি সিনেমারই গল্প বলার ধরনটা অসামান্য।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top