News Flash

  • Home
  • Uncategorized
  • মেলবোর্নের নাইটক্লাবের বাইরে গুলি, হত এক
Image

মেলবোর্নের নাইটক্লাবের বাইরে গুলি, হত এক

মেলবোর্ন, ১৪ এপ্রিল (হি.স.) : রবিবার ভোররাতে মেলবোর্নের একটি নাইটক্লাবের বাইরে গুলি চলল। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও তিনজন। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনায় জঙ্গি যোগ নেই। স্থানীয় সময় অনুযায়ী ভোর ৩টে ২০মিনিট নাগাদ মেলবোর্নের লাভ মেশিন নাইটক্লাবের বাইরে গুলি চলে। ঘটনায় চারজন জখম হয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে ৩৭ বছরের এক ব্যক্তি মারা যান। প্রশাসনের তরফে এখনও মৃতের পরিচয় জানানো হয়নি। তবে সূত্রের খবর, মৃত ব্যক্তি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি কালো এসইউভি-র খোঁজ পেয়েছে। গুলি চালানোর পরই সেটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটিকে পোড়া অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় স্থানীয় \”বাইক গ্যাং\”গুলি জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top