News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএমে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে ডাক্তারদের আন্দোলন ঘিরে দৌড়ঝাপ প্রশাসনে, হাইকোর্টে অভিযুক্তদের জামিন বাতিল
Image

আইজিএমে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে ডাক্তারদের আন্দোলন ঘিরে দৌড়ঝাপ প্রশাসনে, হাইকোর্টে অভিযুক্তদের জামিন বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ আইজিএমে কর্তবরত চিকিৎসককে রোগীর মৃত্যুর ঘটনায় মারধোরকে ঘিরে রাজ্যের চিকিৎসকরা আন্দোলনমুখী হয়েছেন৷ শুক্রবার সন্ধ্যায় তিন শতাধিক চিকিৎসক সিটি সেন্টারের সামনে ধর্ণায় বসেন৷ চিকিৎসকদের এই আন্দোলনকে ঘিরে রাজ্য প্রশাসনে দৌড় ঝাঁপ শুরু হয়৷ চিকিৎসককে মারধোরের ঘটনায় অভিযুক্তদের নিম্ন আদালত জামিন দেওয়ায় রাজ্য সরকার উচ্চ আদালতের দ্বারস্থ হয়৷ রাতে আদালত খুলে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন নিয়ে শুনানি হয়৷ উচ্চ আদালত নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়ে চিকিৎসকে মারধোরের ঘটনায় অভিযুক্তদের জামিনের নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ জারি করেছে৷ রাজ্যের ইতিহাসে এই প্রথম রাতে উচ্চ আদালতে শুনানি হয়েছে৷ এই ঘটনা নজিরবিহীন বলে দাবি করেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷

শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকরা সিটি সেন্টারের সামনে ধর্নায় বসেন৷ ছবি- নিজস্ব৷

বৃহস্পতিবার ভোরে আইজিএম হাসপাতালে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ দীপঙ্কর দেবনাথকে রোগীর মৃত্যুকে ঘিরে প্রচন্ড মারধোর করেছে রোগীর পরিবারের সদস্যরা৷ আহত অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্ত্তি করা হয়েছে৷ ডাঃ দেবনাথ এখন অনেকটাই সুস্থ বলে জানা গেছে৷ তাঁকে মারধোরের ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেপ্তার করে আদালতে তুললে তাদের অন্তবর্তী জামিন মঞ্জুর করে আদালত৷ তাতে রাজ্যের চিকিৎসকরা ভিষন ক্ষুব্ধ হন৷ চিকিৎসককে মারধোর এবং অভিযুক্তদের জামিন পাওয়ার ঘটনায় চিকিৎসকদের সংগঠন আজ থেকে সমস্ত প্রাইভেট প্র্যাক্টিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়৷ পাশাপাশি, সরকারি ডিউটির বাইরে কোনও ভলেন্টারি হেল্থ ক্যাম্প, রক্তদান শিবির ও সমাজ সেবামূলক কাজ অনির্দিষ্ট কাল বিরত থাকার সিদ্ধান্ত নেয়৷ চিকিৎসকদের সংগঠন ডাঃ দীপঙ্কর দেবনাথকে হত্যার চেষ্টায় অভিযুক্তদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের দাবি জানিয়েছে৷ পাশাপাশি, সমস্ত সরকারি হাসপাতালে ৭ দিনের মধ্যে সশস্ত্র পুলিশ পিকেট ও সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি গত ১ বছরে যত ডাক্তার নির্যাতনের ঘটনা ঘটেছে আসামীকে ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷

এদিন সন্ধ্যায় তিন শতাধিক চিকিৎসক সিটি সেন্টারের সামনে ধর্ণায় বসেন৷ দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় তাঁরা সিটি সেন্টারে সামনে ধর্ণায় বসবেন৷ চিকিৎসকের আন্দোলনের জেরে দৌড় ঝাঁপ শুরু হয় রাজ্য প্রশাসনে৷ কারণ, চিকিৎসকের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবায় বিঘন্ন ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছে রাজ্য সরকার৷ তাই, চিকিৎসককে মারধোরের ঘটনায় ধৃতদের জামিনের বিরোধীতা করে উচ্চ আদালতে আবেদনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷

আজ রাতে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে আইন মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, চিকিৎসকদের বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক৷ তাই, চিকিৎসককে মারধোরের ঘটনায় অভিযুক্তদের নিম্ন আদালতে জামিনের বিরোধীতায় উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার৷ রাজ্য সরকারের এডভোকেট জেনারেলের বিশেষ অনুরোধে এবং মামলার গুরুত্ব অনুধাবন করে উচ্চ আদালতের মুখ্য বিচারপতি সঞ্জয় কারুল রাত সোয়া ৯টায় শুনানি শুরু করেন৷ আইনমন্ত্রী জানিয়েছেন, উচ্চ আদালতকে সমস্ত বিষয় জানানো হয়েছে৷ চিকিৎসককে মারধোরের ঘটনায় ভারতীয় দন্ডবিধি ৩০৭/৩৩৩/৩৬৪/৪৩৭/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হলেও নিম্ন আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছে৷ তাতে রাজ্যের চিকিৎসকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে৷ ফলে, রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে৷ তাইষ নিম্ন আদালতের রায় বাতিল করার জন্য উচ্চ আদালতে আবেদন জানানো হয়৷ জনস্বার্থ বিবেচনা করে এবং মামলার গুরুত্ব বুঝে উচ্চ আদালত নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়েছে৷ চিকিৎসককে মারধোরের ঘটনায় অভিযুক্তদের জামিনের উপর উচ্চ আদালত স্থগিতাদেশ জারি করেছে৷ ফলে, জেল হাজতে রেখেই এই মামলায় পরবর্তী প্রক্রিয়া চলবে, জানান আইনমন্ত্রী৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top